আমি একটা সাইট থেকে একটা pdf বই নামিয়েছি এখন আছি মহাচিন্তাই?
আমি বাংলাই অনুবাদ করা একটা পিডিএফ বই অনলাইন থেকে নামিয়েছি। তারপর আমার এজটু সন্দেহ হলো যে, বইটা আসলেই পড়া বৈধ হবে কিনা। তারপর বই থেকে প্রকাশকের ফোন নাম্বার নিয়ে ফোন করলাম। জানতে পারলাম, তাদের বইটার pdf ফাইল তারা ইন্টারনেটে ছাড়ার অনুমতি দেইনি। তারপর তিনি যানতে চাইলেন কোন সাইট? আমি সাইটের নাম বললাম। তারপর আমি বইটা পড়ার অনুমতি চাইলাম, বললাম অল্লাহকে ভয় করি। তিনি হাসতে হাসতে বললেন হ্যা ভাই সমস্যা নাই পড়েন। তিনি আরো জানালেন সাইটটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবেন। এখন সমস্যা হলো, প্রকাশকতো অনুমতি দিলো বইটি পড়ার। কিন্তু বইটি পড়ার অনুমতি নেয়ার জন্য অনুবাদকের সাথে যোগাযোগ করতে পারিনি। এখন শুধুমাত্র প্রকাশকের অনুমতিতে বইটা পড়া কী ঠীক হলো? বইটা ৫০ পেজ পড়ে ফেলেছি অলরেডি। পরকালে ধরা খাবো নাতো ভাই?
2741 views
2 Answers
প্রিয় মহিউল ভাই! আপনার প্রশ্নটি পড়ে চমৎকৃত হয়েছি। যারপরই না আনন্দ লেগেছে। আপনার সতসতাপূর্ণ এমন কর্মপদ্ধতীর জন্য আমি বিস্ময়াভূত। যাহোক আপনার প্রশ্নে উত্তর নিচে দেওয়া হলো- উক্ত বইটির অনুবাদ পিডিএফ ভার্সন আকারে যে সাইটটি দিয়েছে তারা মূল প্রকাশনীর অনুমতি না নেওয়াতে গুনাহগার হয়েছে বটে। কিন্তু আপনি নেট থেকে উক্ত বইটি পাঠ করায় কোনরূপ গুনাহ হয় নি। কারণ আপনি সাইটটির কার্যক্রম সম্পর্কে আগ থেকে কিছুেই জানতেন না। বিষয়টি একটি উদাহরণ দিলে স্পষ্ট হবে- একজন একটি বই চুরি করে আনলো আর আপনি সেটি পাঠ করলেন। তাহলে আপনার যেমন গুনাহ হবে না। তেমন আপনার বিষয়ও। আর প্রকাশকের অনুমতিই যথেষ্ট। অনুবাদকের অনুমতির প্রয়োজন নেই। আপনার খোদভীতির জন্য শুকরিয়া।
2741 views
Answered