খুব জটিল প্রশ্ন?
আমি এবার ঢাবিতে খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে ৪৪২৩ তম স্থান লাভ করি। ফলাফল বের হওয়ার ১০ দিন পর আমাদের সাক্ষাৎকারের নোটিশ দেয়। সেখানে আমাদের কে সংগীত এবং নৃত্যকলা বিভাগে ডাকে।
কিন্তু আমার ইচ্ছে ছিল আমি কোনো ভালো বিষয় নিয়ে পড়বো। কিন্তু আমি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেইনি।
আমি শুধু আল্লাহকে ডাকছিলাম যাতে তিনি আমাকে ভালো কোনো বিষয় পড়ার সুযোগ করে দেন। আর আমি সংগীতে কোনো প্রস্তুতি নিয়ে যায়নি শুধু একটা ভালো বিষয়ের আশায়।
আর আমার সংগীতে ফলাফল আসেনি।
এখন আমার এই ব্যাপারটির জন্য খারাপ লাগে। কিন্তু আমার মনে হয় আল্লাহ আমার জন্য ঢাবির অন্য কোনো ডিপার্টমেন্ট খালি করে দিবেন। সবাই বলছে ধৈর্য ধারণ করতে। আল্লাহ নাকি দেরিতে হলেও আমার ইচ্ছা পূরণ করবেন। মহান আল্লাহ নাকি আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন। এখন আমার কি করণীয়? আমি কি কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাবো নাকি ধৈর্য্য ধারণ করবো ?
2849 views
2 Answers
আপনি ঢাবিতেই ভর্তি হয়ে যান- সাবজেক্ট ফেক্ট না,ফেক্ট হলো ঢাবিতে লেখা পরা করা। সংগীতেই যদি আপনি 1st class পেয়ে বের হতে পারেন ঢাবি থেকে তাহলে আপনার জন্য চাকরীর ক্ষেত্রে বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীর থেকে অনেক উর্ধে থাকবেন। ঢাবিতে লেখাপড়া করা সৌভাগ্যের বিষয়। ধন্যবাদ
2849 views
Answered
আপনি ধৈর্য ধারণ করুন। যদি ঢাবিতে চান্স না হয় তাহলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যান। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বছরে তিনবার ভর্তি করানো হয়।
2849 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy