1 Answers
সৌর কলঙ্ক মূলত সূর্যের উপরিভাগে (ফটোস্ফিয়ারে) দৃশ্যমান অস্থায়ী কালো দাগ | সুর্য পৃষ্ঠের সকল স্থানে তাপমাত্রা একরূপ নয় , যে সব স্থানে তাপমাত্রা পার্শ্ববর্তী স্হান অপেক্ষা কম, সে সব স্থান পৃথিবী থেকে কালো দাগের মতো দেখায় | এই দাগ গুলোকেই সৌর কলঙ্ক বলে | এই কলঙ্ক এলাকা গুলিতে সৌর পৃষ্ঠের তাপমাত্রা থাকে ৩০০০ থেকে ৪৫০০ কেলভিন, যেখানে সৌর পৃষ্ঠের গড় তাপমাত্রা ৫৭৮০ কেলভিন, ফলে এই কম তাপমাত্রা অঞ্চল গুলি পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রায় উঠতে শক্তি শোষণ বেশি হয় তাই কালো দেখায় | Sun spot : দৈনিক প্রথম আলো থেকে নেওয়া অনুমান করা হয় পৃথিবীর জলবায়ু পরিবর্তনে এই সব সৌর কলঙ্কের একটা ভূমিকা আছে | একটি সৌর কলঙ্কের পরিধি সর্বোচ্চ ৮০০০০ কিলো মিটার পর্যন্ত হতে পারে, যা পৃথিবী থেকে কোনো টেলিস্কোপের সাহায্য ছাড়াই খালি চোখে দেখার উপযোগী | সৌর কলঙ্ক সুর্য পৃষ্ঠের উপরে বা ফটোস্ফিয়ারে প্রতি সেকেন্ডে কয়েকশো ১-৪ মাইল দ্রুতিতে চলতে বা স্থান পরিবর্তন করতে পারে |
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy