1 Answers

একটি রাজনৈতিক দলের কমিটি কত সদস্যের হবে সেটি সেই রাজনৈতিক সীমানার জনসংখ্যা তথা ঐ দলের সদস্য সংখ্যার উপর নির্ভর করে। কোন কোন পদে একাধিক পদাধিকারী ব্যক্তিও থাকতে পারে। যেমন, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, নির্বাহি সদস্য, সাধারণ সদস্য একাধিক হতে পারে। তারপরও ধারাবাহিক পদক্রম উল্লেখ করছি।

১. সভাপতি
২. জ্যেষ্ঠ সহ-সভাপতি
৩. সহ-সভাপতি
৪. সাধারণ সম্পাদক
৫. যুগ্ম সাধারণ সম্পাদক
৬. সাংগঠনিক সম্পাদক
৭. কোষাধ্যক্ষ
৮. প্রচার ও প্রকাশনা সম্পাদক
৯. সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক
১০. দপ্তর সম্পাদক
১১. সহ-দপ্তর সম্পাদক
১২. কৃষি বিষয়ক সম্পাদক
১৩. সহ-কৃষি বিষয়ক সম্পাদক
১৪. অর্থ সম্পাদক
১৫. সহ-অর্থ সম্পাদক
১৬. ধর্ম বিষয়ক সম্পাদক
১৭. সহ-ধর্ম বিষয়ক সম্পাদক
১৮. শিক্ষা বিষয়ক সম্পাদক
১৯. সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক
২০. বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
২১. সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
২২. আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
২৩. সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
২৪. মহিলা বিষয়ক সম্পাদক
২৫. সহ-মহিলা বিষয়ক সম্পাদক
২৬. তথ্য ও গবেষণা সম্পাদক
২৭. সহ-তথ্য ও গবেষণা সম্পাদক
২৮. ক্রীড়া সম্পাদক
২৯. সহ-ক্রীড়া সম্পাদক
৩০. সাংস্কৃতিক সম্পাদক
৩১. সহ-সাংস্কৃতিক সম্পাদক
৩২. ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক
৩৩. সহ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক
৩৪. সমাজকল্যাণ সম্পাদক
৩৫. সহ-সমাজকল্যাণ সম্পাদক
৩৬. নির্বাহী সদস্য
৩৭. সাধারণ সদস্য
এরপরও রজনৈতিক দলগুলো তাদের প্রয়োজন অনুযায়ী নতুন পদ যেমন সৃষ্টি করতে পারে তেমনি বিদ্যমান পদ বাতিলও করতে পারে। ধন্যবাদ

2554 views Answered

Related Questions

Next steps