স্বীকূত বিশ্ববিদ্যালয়?
চাকরির নিয়োগে লেখা থাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় এটা কি কলেজ ও।যারা কলেজ থেকে পাস করেছে স্নাতক /স্নাকত্তর তারাও কি আবেদন করতে পারবে।বুঝিয়ে বলেন।
2509 views
1 Answers
স্বীকৃত বিশ্ববিদ্যালয় বলতে বুঝায় বাংলাদেশ সরকার ও ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ সরকার ও ইউজিসি কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়। সুতরাং যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ থেকে অনার্স/মাস্টার্স করেছে তারাও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবে। যেসব চাকুরীর বিজ্ঞপ্তিতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় লেখা থাকে সেসব চাকুরীতে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ থেকে অনার্স/মাস্টার্স করে আবেদন করা যাবে।
2509 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy