কয়টি জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়া যায়?

কয়টি জন্ম নিয়ন্ত্রণ পিল (নোরিক্স/ইমকন) খেলে সন্তান হওয়ার ক্ষমতা নষ্ট হয়..আমি এর আগে ২ টা খেয়েছি..)শেষবার খাইছি আগষ্ট মাস ২০১৮ সালে..এখন যদি আমি আবার ইমকন / নোরিক্স পিল খাই..তাহলে কি আমার সন্তান হওয়ার ক্ষমতানষ্ট হ্ব্যার আশংকা আছে...আর এই পিল সর্বেচ্চ কয়টা খাওওয়া যায়...পিলিজ কেউ জানবেন দয়া করে
2701 views

1 Answers

আসলে ইমার্জেন্সি পিল খেলেই যে বাচ্চা জন্মদানে ব্যর্থ হবেন তা কিন্তু নয়।তবে হ্যা অতিরিক্ত হারে বা মাসে একের অধিক পিল সেবন করলে বা পরের মাসে মাসিক ক্লিয়ার না হতেই  আবার ইমার্জেন্সি পিল সেবন করা।এভাবে অতিরিক্ত হারে ইমার্জেন্সি পিল সেবন করলে মাসিক অনিয়মিত ভাবে হতে থাকে সাথে বমি,মাথা ঘুড়া,তলপেট ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দেয়।  কাজেই ইমার্জেন্সি পিল সেবন করবেন না। আর হ্যা অতিরিক্ত হারে ইমার্জেন্সি পিল সেবনের ফলে ডিম্বানু ফুটনে ব্যাঘাত ঘটে বা নিয়মিত ভাবে ডিম্বাণু নিষ্কাশন হয় না ফলে মাসিক অনিয়মিতভাবে হয় আর এতে বাচ্চা নিতে ঝামেলা পরতে হয় বা সহযে প্রেগন্যান্ট হয় না। তাই প্রথমে মাসিক নিয়মিত করা জরুরী মনে করেন গাইনি ডাক্তার গন। আপনার মাসিক অনিয়মিত কিনা বলেন নি তবে  মাসিক অনিয়মিত হলে বাচ্চা জন্মদানে সমস্যা হয়ে দাড়াবে। কাজেই পরবর্তীতে বাচ্চা নিতে চাইলে মাসিক নিয়মিত হওয়া জরুরী। ধন্যবাদ । আর হ্যা এই ইমার্জেন্সি পিল একটা সেবনের পর মাসিক ক্লিয়ার না হওয়া পর্যন্ত আর একটা পিল নেওয়া উচিৎ নহে। আর ইমার্জেন্সি পিল শুধু ইমার্জেন্সি ক্ষেত্রে নেওয়া উচিৎ  নিয়মিত ভাবে নয়।

2701 views Answered

Related Questions

Next steps