3 Answers

যে ব্যক্তি হালাল খাবার খায় এবং সত্য কথা বলে।

2931 views Answered

আবু হুরায়রা (রা) বর্ণনা করেছেন । তিনি বলেন , রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন , তিন ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল হয় । মজলুমের দোয়া , মুসাফিরের দোয়া ও সন্তানের জন্য পিতার দোয়া । (সুনানে ইবনে মাজাহ , হাদিস নংঃ ৩৮৬২)

2931 views Answered

আল্লাহ তায়া’লা বেশ কয়েক প্রকার ব্যাক্তির দোয়া সবসময় কবুল করে থাকেন। যেমনঃ-

حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ قَالَ: أَخْبَرَنَا حَيْوَةُ قَالَ: أَخْبَرَنَا شُرَحْبِيلُ بْنُ شَرِيكٍ الْمَعَافِرِيُّ، أَنَّهُ سَمِعَ أَبَا عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيَّ، أَنَّهُ سَمِعَ الصُّنَابِحِيَّ، أَنَّهُ سَمِعَ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ رَضِيَ اللَّهُ عَنْهُ: إِنَّ دَعْوَةَ الْأَخِ فِي اللَّهِ تُسْتَجَابُ


আবু বাকর সিদ্দীক (রাঃ)


আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশ্যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ ভাইয়ের দোয়া কবুল হয়।


আদাবুল মুফরাদ, হাদিস নং ৬২৮

হাদিসের মান: সহিহ হাদিস


حَدَّثَنَا عَبْدُ اللَّهِ قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ، أَنَّ رَبِيعَةَ بْنَ يَزِيدَ حَدَّثَهُ، عَنْ أَبِي إِدْرِيسَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " يُسْتَجَابُ لِأَحَدِكُمْ مَا لَمْ يَدْعُ بِإِثْمٍ أَوْ قَطِيعَةِ رَحِمٍ، أَوْ يَسْتَعْجِلَ فَيَقُولُ: دَعَوْتُ فَلَا أَرَى يَسْتَجِيبُ لِي، فَيَدَعُ الدُّعَاءَ "


আবু হুরায়রা (রাঃ)


নবী (সাঃ) বলেনঃ তোমাদের যে কোন ব্যক্তির দোয়া কবুল হয় যতক্ষণ না সে পাপাচারের বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করে এবং তাড়াহুড়া না করে। সে বলে, আমি দোয়া করলাম কিন্তু তা কবুল হয়েছে বলে মনে হয় না। তারপর সে দোয়া করা ত্যাগ করে। (বুখারী,মুসলিম,আবু দাউদ,তিরমিযী,ইবনে মাজাহ)


ঊপদেশ, হাদিস নং ৬৫৯

হাদিসের মান: সহিহ হাদিস

তাছাড়া হালাল খাবার খাওয়াও দোয়া কবুলের একটি শর্ত।

2931 views Answered

Related Questions

Next steps