3 Answers
দেশবন্ধু চিত্র রঞ্জন দাশ ব্রিটিশ বিরোধী আন্দোনলের একজন মহান নেতা । পশ্চিমবঙ্গের কলকাতায় ১৮৭০ খ্রিষ্টাব্দে তিনি জম্মগ্রহণ করেন । তাঁর পৈত্রিক নিবাস বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলায় । তিনি যেমন বিখ্যাত রাজনীতিবিদ, তেমনি একজন কবি ও সম্পাদক । এদেশের হিন্দু ও মধ্যে ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য তিনি সারাজীবন কাজ করেছেন । তিনি ছিলেন বাংলার সাধারণ মানুষদের অতিপ্রিয় নেত । ১৯২৫ খ্রিষ্টাব্দে তাঁর মৃত্যুতে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম কবিতা লিখে শ্রদ্ধা জানান ।
দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ হলেন একজন বাঙালি আইনজীবী এবং রাজনীতিবিদ। তিনি স্বরাজ্য পার্টি-র প্রতিষ্ঠাতা। তার সময়ের অন্যতম বৃহৎ অঙ্কের আয় অর্জনকারী উকিল হওয়া সত্ত্বেও তিনি তার সম্পদ অকাতরে সাহায্যপ্রার্থীদের কাছে বিলিয়ে দিয়ে বাংলার ইতিহাসে দানবীর হিসাবে সুপরিচিত হয়ে আছেন।
জন্ম ও শিক্ষাজীবন
চিত্তরঞ্জন দাশ বর্তমান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের টঙ্গীবাড়ী উপজেলার তেলিরবাগ নামক গ্রামে এক উচ্চ মধ্যবিত্ত পরিবারে ১৮৭০ সালের ৫ নভেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা ভুবন মোহন দাস কলকাতা হাইকোর্টের সলিসিটার ছিলেন। ভবানীপুর লন্ডন মিশনারি স্কুলে তার শিক্ষা আরম্ভ হয়। ১৮৯০ সালে প্রেসিডেন্সী কলেজ থেকে বি.এ. পাস করেন।
কর্মজীবন
১৮৯৪ সালে কলকাতা হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে নিজের নাম তালিকাভুক্ত করেন। ১৯০৮ সালে অরবিন্দ ঘোষের বিচার তাকে পেশাগত মঞ্চের সম্মুখ সারিতে নিয়ে আসে। তিনি এত সুনিপুণ দক্ষতায় মামলাটিতে বিবাদী পক্ষ সমর্থন করেন যে অরবিন্দকে শেষ পর্যন্ত বেকসুর খালাস দেয়া হয়। তিনি ঢাকা ষড়যন্ত্র মামলায় (১৯১০-১১) বিবাদী পক্ষের কৌশলী ছিলেন। তিনি দেওয়ানী ও ফৌজদারী উভয় আইনেই দক্ষ ছিলেন।
মৃত্যু
১৯২৫ সালের ১৬ই জুন চিত্তরঞ্জন দাশ মৃত্যুবরণ করেন। উদার মতবাদ ও দেশের প্রতি দরদের কারণে তিনি হিন্দু মুসলমান সকলের শ্রদ্ধা ও ভালবাসা অর্জন করেন এবং তার এই উদার মতবাদের জন্য জনগণ তাকে দেশবন্ধু খেতাবে ভুষিত করেন।
তার মৃত্যুর খবরে শোকার্ত রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্বন্ধে বলেনঃ
এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ।
মরণে তাহাই তুমি করে গেলে দান।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy