প্রাইভেট hsc এর খুটিনাটি?
1 Answers
২০১৩ সালে SSC পাস করে ২০২০ সালে HSC প্রাইভেট পরীক্ষা দিতে পারবেন। এজন্য আপনাকে HSC প্রাইভেট রেজিস্ট্রেশন করতে হবে। শিক্ষাবোর্ড নির্ধারিত কিছু কলেজ আছে যেখান থেকে HSC প্রাইভেট পরীক্ষা দিতে পারবেন। প্রথমে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন (eSIF) করতে হবে। এরপর যে কলেজ থেকে প্রাইভেট পরীক্ষা দিতে চান সে কলেজের অধ্যক্ষের নিকট প্রাইভেট পরীক্ষায় অংশগ্রহণেরর জন্য একটি দরখাস্ত লিখতে হবে। সোনালী ব্যাংকে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। এরপর টাকা পে স্লিপ,আবেদন পত্র,SSC পরীক্ষার মার্কসিট,রেজিস্ট্রেশন কার্ড বোর্ডে জমা দিতে হবে হবে। তাহলে ২০২০ সালে HSC প্রাইভেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। কোন কিছু বুঝতে সমস্যা হলে মন্তব্য করে জানান। আর বোর্ড নির্ধারিত যে কলেজ থেকে প্রাইভেট পরীক্ষা দিতে চান সে কলেজে গেলে আাপনাকে বিস্তারিত সব নিয়মকানুন বুঝিয়ে দিবে।