2 Answers
বিত্র কুরআনে আজ থেকে ১৪০০ বছর পূর্বে এবং ১৬০০ সালের প্রায় এক হাজার বছর আগে ফিঙ্গারপ্রিন্টের কথা বলা হয়েছে।
আল্লাহ বলেন, “মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করতে পারবো না? বরং আমি তার আঙ্গুলের ডগা পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম।” -আল কিয়ামাহ : আয়াত ৩-৪।
পৃথিবীর প্রত্যেক মানুষের আঙ্গুলের ছাপ সম্পূর্ণ ভিন্ন। পৃথিবীর সৃষ্টির প্রথম মানুষ থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত কোনও দুইজনের আঙ্গুলের ছাপ একই রকম হবে না। আঙ্গুলের ছাপের রেখার গঠন হয় মাতৃগর্ভের প্রথম তিন মাসে। আধুনিক বৈজ্ঞানিক ধারণা অনুযায়ী এ আঙ্গুলের ছাপেই মানুষের সকল বৈশিষ্ট্য লিপিবদ্ধ করা থাকে। আঙ্গুলের ছাপকে জিনের সংরক্ষিত তথ্যের মনিটর হিসেবে আখ্যায়িত করা হয়। জিনের বিকল্প কাজ শুধু এই আঙ্গুলের ছাপ দিয়েই করা সম্ভব।
বর্তমান কালে ক্রাইম ইনভেস্টিগেশনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো আঙ্গুলের ছাপ। এছাড়া ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের সিকিউরিটিসহ স্মার্টফোনের সুরক্ষার জন্য আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হচ্ছে। এ রহস্যময় আঙ্গুলের ছাপের গঠনশৈলীর সক্রিয়তার ইঙ্গিত আল্লাহ কুরআনে দিয়েছেন। কাফেররা যখন পুনরুত্থানের বিষয়ে সন্দেহ পোষণ করে হাসাহাসি করতো। -বনী ইসরাইল : আয়াত ৪৯।
“তারা বলে: যখন আমরা অস্থিতে পরিণত ও চূর্ণবিচূর্ণ হয়ে যাবো, তখনও কি নতুন করে সৃষ্টি হয়ে উত্থিত হবো?”- বনী ইসরাইল : আয়াত ৯৮।
“এটাই তাদের শাস্তি। কারণ, তারা আমার নিদর্শনসমূহ অস্বীকার করেছে এবং বলেছে : আমরা যখন অস্থিতে পরিণত ও চুর্ণবিচুর্ণ হয়ে যাবো, তখনও কি আমরা নতুনভাবে সৃষ্টি হয়ে উত্থিত হব?”একই কথা বলা হয়েছে সুরা আল মুমিনুনের ৮২ নং আয়াতেও। আরও বলা হয়েছে, “সে আমার সম্পর্কে এক অদ্ভূত কথা বর্ণনা করে, অথচ সে নিজের সৃষ্টি ভুলে যায়। সে বলে, কে জীবিত করবে অস্থিসমূহকে যখন সেগুলো পচেগলে যাবে?” -ইয়াসিন : ৭৮।
আল্লাহ যখন কুরআনে বারবার বিচারদিবস ও পুনরুত্থানের কথা বলেছেন তখন কাফিররা এই বলে হাসাহাসি করতো যে, পচাগলা হাড়গুলো কীভাবে একত্রিত করা হবে? একজনের অস্থির সঙ্গে অন্যজনের অস্থি বদল হবে না? আল্লাহ রাব্বুল আ’লামিন প্রত্যুত্তরে বলেছেন,“মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করতে পারবো না? বরং আমি তার অঙ্গুলিগুলোর ডগা পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম।” -আল কিয়ামাহ : ৩-৪।
এখানে ফিঙ্গারপ্রিন্টের সক্রিয়তার ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ শুধু মানুষের অস্থিতে গোশত পরিয়েই উত্থিত করাবেন না বরং এমন নিখুঁতভাবে মানুষকে জীবিত করাবেন যেন জীবদ্দশায় তার আঙ্গুলের সূক্ষ্মরেখা পর্যন্ত সুবিন্যস্ত করবেন। এখানে কাফিরদের অভিযোগেরও উত্তর দেয়া হয়েছে। কাফিররা বলে গলাপচা অস্থি বা একজনের হাড়ের সঙ্গে অন্য জনের হাড় মিশ্রিত হবে না? ফিঙ্গারপ্রিন্টকে ডাটাব্যাংক বলা হয়। জিনের মধ্য সন্নিবেশিত শুধু শারীরিক বৈশিষ্ট্যই নয়, প্রায় সকল বৈশিষ্ট্য এমনকি চারিত্রিক বৈশিষ্ট্য পর্যন্ত আঙ্গুলের ছাপে সুবিন্যস্ত করা থাকে। তাই আল্লাহ এখানে কাফিরদের জবাব প্রদান এবং জ্ঞানীদের জন্য নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন যে, শুধুমাত্র আঙ্গুলের ডগার প্রিন্ট দিয়ে যদি একটি মানুষের সমুদয় বৈশিষ্ট্য চিহ্নিত করা সম্ভব হয়, তাহলে প্রত্যেক মানুষকে তার নিজের অস্থি থেকে পুনর্বিন্যস্ত করা যাবে না কেন?
উল্লেখ্য, আঙ্গুলের ছাপসংক্রান্ত গবেষণা তথ্যগুলো আমার সদ্যপ্রয়াত ফেসবুক ফ্রেন্ড কাজী রফিক উদ্দীনের সুযোগ্য কন্যা লিখি কাজীর ওয়াল থেকে সংকলিত।
আল্লাহ তায়ালা বলেন, বরং আমি তার অংগুলিগুলোর ডগা পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম। (আল কিয়ামাহ, আয়াতঃ ৩-৪) এখানে আল্লাহ তায়ালা ফিঙ্গার প্রিন্টের স্বকীয়তার দিকে ইঙ্গিত দিয়েছেন। আরবী بَنَانٌ হাত-পায়ের (আঙ্গুলের) অগ্রভাগকে বলা হয়; যা জোড়, নখ, সূক্ষ্ম উপশিরা এবং পাতলা হাড় (চামড়ার উপর সূক্ষ্ম রেখা) ইত্যাদি সমন্বিত থাকে। এত সূক্ষ্ম জিনিসগুলোকে তো আমি ঠিক ঠিকভাবে জুড়ে দেব। তাহলে বড় বড় অংশগুলোকে জোড়া দেওয়া কি আমার জন্য কোন কঠিন কাজ হবে? (আঙ্গুলের অগ্রভাগে যে সূক্ষ্মাতিসূক্ষ্ম রেখা আছে এবং তা এমন সূক্ষ্মভাবে সুবিন্যস্ত আছে যে, একজনের আঙ্গুলের ছাপ অন্যজনের সাথে মিলে না। সুতরাং কী আজব কুদরত সেই মহান স্রষ্টার!
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy