এস.এস.সি পরীক্ষার খাতায়?
এস.এস.সি পরিক্ষার খাতায় রুলার দুই পাশে কত ইঞ্চি করতে হবে? একটা পৃষ্ঠায় কত লাইন লিখতে হবে? পাশে কয়টা শব্দ লিখা যায়?স্বাভাবিক লেখা কত সে.মি. হয়? লেখা সুন্দর ও দ্রুত করার উপায় কি? দয়া করে বলেন।আমি খুবই উপকৃত হব।
2654 views
1 Answers
খাতায় মার্জিন দেড় ইঞ্চি করে করলে হবে। তবে উত্তম হচ্ছে স্কেল যেটা ব্যবহার করেন সেটা দিয়ে সমান মাপে কাটুন। মাপজোঁখ করে সময় নষ্ট করবেন না।
এক পৃষ্ঠায় সর্বনিম্ন ১২ লাইন এবং সর্বোচ্চ ১৬ লাইন লিখবেন। এক লাইনে ৪-৬টি শব্দ লিখলে হবে।
স্বাভাবিক লেখা ০.৭-১.২ সেমির ভেতরে হয়। এর বেশি কম হলেও অসুবিধা নেই। আপনার স্বাভাবিক লেখাই লিখুন, বেশি বড় বা খুব ছোট না হলেই হলো।
লেখা সুন্দর ও দ্রুত করতে টিপস-
- লেখাগুলো লম্বা না করে আড়াআড়ি করে লিখুন।
- বর্ণগুলো স্পষ্ট, যথেষ্ট ফাঁকা দিয়ে লিখবেন। পেঁচিয়ে বা জড়িয়ে লিখবেন না।
- বাঁকা করে লিখবেন না।
- আপনার হাতেএ কলম ধরার স্টাইল বুঝে কলম কিনুন।
2654 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy