সারা মাস সাদা স্রাপ যাই, কি ঔষধ খাব?
আমার বয়স ২২। অবিবাহিত। সমস্যা হচ্ছে সারা মাসে সাদা স্রাপ যাই। গন্ধ নেই চুলকাই না। তো কি ঔষধ খাব।।। আর যদি চুলকাই গন্ধ হয় তো কি ঔষধ খাব। রং সাদা আছে। উওর টা পাইলে খুব খুশি হব।।। ধন্যবাদ।
2983 views
1 Answers
সাদা স্রাব হতে পারে যোনিতে ছত্রাক ইনফেকশন এর কারনে যার কারনে যোনি চুলকায় আপনি নিয়মিত প্রতিদিন ২ চামচ টক দই খাবেন এবং প্রতিদিন কিছু নিয়ম মেনে চলবেন এবং চিকিৎসক এর পরামর্শে ঔষধ সেবন করবেন ↓
- আপনি লবন মিশানো হালকা গরম পানি দিয়ে দিনে দুইবার যোনি পরিস্কার করবেন (সকাল ও রাতে)
- রঙীন ও বেশি সুগন্ধিযুক্ত টয়লেট টিস্যু ও সাবান যৌনাঙ্গে ব্যবহার করবেন না।
- ভেজা কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না। গোসল বা ব্যায়ামের পর যত তাড়াতাড়ি সম্ভব ভেজা কাপড়টি পাল্টে নিবেন।
- আপনার যৌনাঙ্গ পরিষ্কার রাখুন সবসময়। আর প্রসাব বা পায়খানা করার সময় হাত দিয়ে সামনে থেকে পেছনে এই নিয়মে পরিষ্কার করতে হবে। খেয়াল রাখবেন পায়খানার রাস্তার জীবাণু যেন যোনিতে না লাগে।
- দই খান, এতে ল্যাকটোব্যাসিলাস নামক উপকারী ব্যাকটেরিয়া থাকে।
- সুতির কাপড় দিয়ে তৈরি অন্তর্বাস বা পেন্টি পরুন। সিনথেটিক পেন্টি পরবেন না।
- ওজন কমান।
- যোনি আর্দ্র ও ভেজা রাখবেন না।
- মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করবেন না। পরিষ্কার প্যাড ব্যবহার করুন।
- নিয়মিত গোসল করুন।
এই সমস্যার জন্য অবশ্যই একজন গাইনি যৌন রোগ বিশেষজ্ঞের কাছে যাবেন। অবহেলা করবেন না বা লজ্জা পাবেন না। কারণ এর ফলে পরবর্তীতে আরও খারাপ কিছু হতে পারে ।আর অতিরিক্ত সাদা স্রাব গেলে শরীর শুকিয়ে যায় চোখ ও গাল বসে যায় মুখ ফ্যাকাসে হয়ে যায়, খাবারে অরুচি লাগে,মাসিক ঠিক মত হয় না, সবার সাথে মিশতে ইচ্ছে করে না, ইত্যাদি কিছু মানুসিক ও শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই প্লিজ নিজের ফ্যামিলিকে জানিয়ে দিন। আপনি না বললে আপনার ভাবি, বা আপুদের মাধ্যমে আপনার মা কে জানিয়ে দিন।
আপু একটা কথা মনে রাখবেন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মাসিকে ঝামেলা,সাদা স্রাব,অনিয়মিত মাসিক, কালো মাসিকের রক্ত বিভিন্য রকমের গোপন সংক্রান্ত সমস্যা গুলো কখনোই অবহেলা করা উচিৎ নয়। তাই যত সম্ভব চিকিৎসা ও সেবা নিন সুস্থ্য থাকুন।
আশা করি পরবর্তী সমস্য গুলো আমাদের জানিয় দিবেন চেস্টা করবো সঠিক পরামর্শ দিতে।
ধন্যবাদ।
2983 views
Answered