1 Answers

আপনি কোন বিভাগ থেকে এইচএসসি পাস করেছেন? যে বিভাগ থেকে এইচএসসি পাস করেছেন সাত কলেজে সে বিভাগে ভর্তি পরীক্ষা দিতে হবে। এক বিভাগ থেকে এইচএসসি পাস করে অন্য বিভাগে ভর্তি পরীক্ষা দিতে পারবেন না। যেমন: বিজ্ঞান বিভাগে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী,ব্যবসা শিক্ষা বিভাগে শুধু ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী,মানবিক বিভাগে শুধু মানবিক বিভাগের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারবে। আপনি বিজ্ঞান বা ব্যবসা শিক্ষা বিভাগ থেকে এইচএসসি পাস করে থাকলে সাত কলেজে মানবিক বিভাগে ভর্তি পরীক্ষা দিতে পারবেন না। তবে সাত কলেজের বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা মানবিক বিভাগের সাবজেক্ট চয়েজ দিতে পারবে।

2616 views Answered

Related Questions

Next steps