এটা কি কোনো সমস্যা খারাপ কিছু?
সাদা স্রাব তো পানির মতো হয় তাই না!! তাতে তো কোনো দুর্গন্ধ থাকে না। কিন্তু আমার সাদা স্রাব অন্যরকম । ওটা হালকা হলুদ এবং মাঝেমধ্যে হালকা সবুজও দেখায়। তাতে দুর্গন্ধও আছে ।আর ওটা পানির মতো তো না?
আর তাছাড়া আমার পিরিয়ড নিয়েও কিছু প্রবলেম আছে। পিরিয়ড অনিয়মিত হয়। কখনো মাসে দুইবার হয় আবার এক মাস পুরো হয় না। আর ব্লিডিং শুরুতে খুব বেশি হয় এবং ব্লিডিং হওয়ার সময় ওখানে ব্যাথাও করে খুব। পিরিয়ড চলাকালীন তলপেটে তো ব্যাথা করাটা স্বাভাবিক কিন্তু আমার ব্যাথাটা বেশি সময় ধরে থাকে। কমে না ।
এগুলো কি স্বাভাবিক? নাকি কোনো খারাপ লক্ষণ?
1689 views