2 Answers
منا فق আরবি শব্দ এর অর্থ হচ্ছে প্রতারক, কপট বা দুই মুখো।।। যে প্রকাশ্যে ইসলাম চর্চা করে; কিন্তু গোপনে অন্তরে কুফরী বা ইসলামের প্রতি অবিশ্বাস লালন করে তাকে মুনাফিক বলে।।।
3599 views
Answered
-
মুনাফিক (আরবিতে: منافق, বহুবচন মুনাফিকুন) একটি ইসলামি পরিভাষা যার অর্থ একজন প্রতারক বা "ভন্ড ধার্মিক" ব্যক্তি। যে প্রকাশ্যে ইসলাম চর্চা করে; কিন্তু গোপনে অন্তরে কুফরী বা ইসলামের প্রতি অবিশ্বাস লালন করে। আর এ ধরনের প্রতারণাকে বলা হয় নিফাক (আরবি: نفاق)।
-
কুরআনের শতাধিক আয়াতে মুনাফিকদের বিষয়ে আলোচনা করা হয়েছে এবং মুসলমানদের জন্য তাদের অমুসলিম শত্রুদের তুলনায় মুনাফিকদেরকে অধিক বিপজ্জনক শত্রু হিসেবে উল্লেখ করা হয়েছে।
-
নিফাক বা মুনাফেকী ২ প্রকার। যথাঃ
-
বিশ্বাসগত নিফাক : এটি বড় কুফর, যা মুসলিম মিল্লাত থেকে বের করে দেয়। তা আবার ৬ প্রকার। যথাঃ
-
রাসূলকে মিথ্যা সাব্যস্ত করা।
-
রাসূল যে দ্বীন নিয়ে এসেছেন তার কোনো কিছুকে মিথ্যা সাব্যস্ত করা।
-
রাসূলকে ঘৃণা করা।
-
রাসূল যে দ্বীন নিয়ে এসেছেন তাকে ঘৃণা করা।
-
রাসূলের দ্বীনের ক্ষতিতে খুশি হওয়া।
-
রাসূলের দ্বীনের বিজয় অপছন্দ করা।
- কর্মগত নিফাক : তা হলো ছোট কুফর, যা মুসলিম মিল্লাত থেকে বের করে না। তবে তা বড় ধরনের অপরাধ ও মহাপাপ। তন্মধ্যে রয়েছে সে আমল যা নবী (সাঃ) হাদীসে উল্লেখ করেছেন। যেমন, তিনি বলেছেনঃ
-
"৪টি স্বভাব যার মধ্যে বিদ্যমান, সে হবে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে, তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। সেগুলো হলোঃ
-
আমানত রাখা হলে, খিয়ানত করে।
-
কথা বললে, মিথ্যা বলে।
-
অঙ্গীকার করলে, ভঙ্গ করে।
-
বিবাদে লিপ্ত হলে, অশ্লীল গালি দেয়।"
3599 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy