3 Answers

সংবিধান অনুযায়ী রাষ্ট্রের মূলনীতি ৪টি । তা হলো: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা ।

2930 views Answered

সংবিধান অনুযায়ী রাষ্ট্রের মূলনীতি চারটি।যেমন ধর্মনিরপেক্ষতা,সমাজতন্ত্র,গণতন্ত্র ও জাতীয়তাবাদ

2930 views Answered

বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি চারটি। এ চারটি মূলনীতি হলো: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। বাংলাদেশের রাষ্ট্রীয় এ চার মূলনীতি দ্বারা দেশ পরিচালিত হয়। এ চার মূলনীতি সর্ম্পকে নিচে আলোচনা করা হলো:

জাতীয়তাবাদএকই ধরনের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বাঙালি জাতির মধ্যে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করেছে। তাই সংবিধানে বলা হয়েছে, একই ভাষা ও সংস্কৃতিতে আবদ্ধ বাঙালি জাতি যে ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে, সেই ঐক্য ও সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি।

সমাজতন্ত্র: অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনার মাধ্যমে সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করাই হলো এ মূল নীতির লক্ষ্য। শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমাজতন্ত্রকে রাষ্ট্রের একটি মূল ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে।

গণতন্ত্ররাষ্ট্রের সব কাজে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করাই হলো গণতন্ত্রকে রাষ্ট্রীয় মূলনীতি করার একটি প্রধান উদ্দেশ্য।

ধর্মনিরপেক্ষতারাষ্ট্রের প্রতিটি মানুষ যেন নিজ নিজ ধর্ম পালন করতে পারে এবং কেউ কারও ধর্ম পালনে বাধা না দিতে পারে, সে জন্যই ধর্মনিরপেক্ষতাকে রাষ্টীয় মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে।

2930 views Answered

Related Questions

Next steps