দুই অঙ্কের একটি সংখ্যার অঙ্ক দুটির যোগফল ১০। সংখ্যাটি থেকে ৩৬ বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যায় অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত?
উত্তরটি কিভাবে বের করলেন সেটাও বলবেন
2610 views
1 Answers
ধরি, দুই অংকের একটি সংখ্যার একক স্থানীয় অংক, ক এবং দশক স্থানীয় অংক, খ। সুতরাং সংখ্যাটি, ১০খ+ক এবং স্থান পরিবর্তন করে সংখ্যাটি হয় ১০ক+খ।
১ম শর্তমতে, ক+খ=১০............(১)
এবং ২য় শর্তমতে, ১০খ+ক-৩৬=১০ক+খ
বা, ৯খ-৯ক=৩৬
বা, খ-ক=৪...................(২)
সমীকরণ (১) ও (২) যোগ করে পাই, ২খ=১৪ বা, খ=৭
এখন খ এর মান (১) নং সমীকরনে বসিয়ে পাই, ক=৩
অর্থাৎ সংখ্যাটি, ১০খ+ক=১০X৭+৩=৭৩
উত্তরঃ ৭৩।
প্রমাণ ১ঃ ৭+৩=১০
প্রমাণ ২ঃ ৭৩-৩৬=৩৭
2610 views
Answered