1 Answers
কুমিল্লা শহরের মনোহরপুর নামক স্থানে মাতৃভান্ডার নামে একটি মিষ্টির দোকান আছে। বলতে গেলে বাংলাদেশের সবচেয়ে সেরা এবং জনপ্রিয় মিষ্টির দোকান হল কুমিল্লা মাতৃভান্ডার। এই মিষ্টি দোকানের এতই জনপ্রিয়তা যে মিষ্টি কিনতে হলে আপনাকে সিরিয়াল ধরতে হবে। অনেক দূর থেকে মানুষ এখানে মিষ্টি কিনতে আসে। কুমিল্লা মাতৃভান্ডার এর কোথাও কোন শাখা নেই। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী মাতৃভান্ডার মিষ্টির জনপ্রিয়তাকে নিজের স্বার্থে ব্যবহার করে। এখানকার অধিকাংশ মিষ্টি ব্যবসায়ী বেশি মিষ্টি বিক্রি ও অধিক লাভের আশায় দোকানের উপরে মাতৃভান্ডার এর সাইনবোর্ড লাগিয়ে দেয়। এই জন্যই আপনি কুমিল্লার অধিকাংশ মিষ্টির দোকানে মাতৃভান্ডার লেখাটি দেখেছেন। বাস্তবে কুমিল্লা মাতৃভান্ডার একটি এবং এর কোথাও কোন শাখা নেই।
2663 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy