1 Answers
★★ ৭ শ্রেণীর মানুষ, যারা কেয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে★★ বোখারী ও মুসলিম শরীফে এসেছে, হুজুরে পাক ( সাঃ) একদিন নছীহত করতে যেয়ে তিনি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন যে, কেয়ামতের ভয়াবহ দিনে আল্লাহ পাক সাত ধরনের মানুষকে আরশের নিচে ছায়া দিবেন। যে দিন আর কোন ছায়া থাকবেনা, সূর্য মাথার কাছে চলে আসবে। প্রচন্ড গরম হবে। সূর্য মাথার কাছে চলে আসলে কেমন গরম হতে পারে তা কল্পনাও করা যায়না। বিজ্ঞানীদের হিসাব মতে এখন সূর্য আমাদের মাথার থেকে নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে অবস্থান করছে। সেই গরমে আমরা অতিষ্ট হয়ে যাই। আর কেয়ামতের দিন এই সূর্য মাথার কাছে চলে আসবে । মানুষ কল্পনাও করতে পারবেনা যে, তখন কি অবস্থা হবে। এছাড়াও কেয়ামতের দিনের যে ভয়াবহতা তা কল্পনাও করা যায় না,। কেয়ামতের ভয়বহতা সম্পর্কে আল্লাহ্ পাক কুরআন শরীফে ইরশাদ করেন । ِ ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟﻨَّﺎﺱُ ﺍﺗَّﻘُﻮﺍ ﺭَﺑَّﻜُﻢْ ۚ ﺇِﻥَّ ﺯَﻟْﺰَﻟَﺔَ ﺍﻟﺴَّﺎﻋَﺔِ ﺷَﻲْﺀٌ ﻋَﻈِﻴﻢ ﻳَﻮْﻡَ ﺗَﺮَﻭْﻧَﻬَﺎ ﺗَﺬْﻫَﻞُ ﻛُﻞُّ ﻣُﺮْﺿِﻌَﺔٍ ﻋَﻤَّﺎ ﺃَﺭْﺿَﻌَﺖْ ﻭَﺗَﻀَﻊُ ﻛُﻞُّ ﺫَﺍﺕِ ﺣَﻤْﻞٍ ﺣَﻤْﻠَﻬَﺎ ﻭَﺗَﺮَﻯ ﺍﻟﻨَّﺎﺱَ ﺳُﻜَﺎﺭَﻯٰ ﻭَﻣَﺎ ﻫُﻢْ ﺑِﺴُﻜَﺎﺭَﻯٰ ﻭَﻟَٰﻜِﻦَّ ﻋَﺬَﺍﺏَ ﺍﻟﻠَّﻪِ ﺷَﺪِﻳﺪٌ অর্থাৎ, হে মানুষ! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর। নিশ্চয়ই কেয়ামতের ভয়বহতা এক প্রচণ্ড বিষয়। সেদিন এমন অবস্থা হবে যে, কোন দুধ দেয়া মা, যার কাছে দুধের সন্তান আছে সে তার দুধের সন্তানের কথা ভুলে যাবে। গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে যাবে। মানুষকে মনে হবে হুশ হারা, অথচ তারা বেহুশ নয়। (সূরা, হজ্জ, আয়াত নং ১, ২ ) এখানে কেয়ামতের ভয়াবহতার কথা তুলে ধরা হয়েছে। রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন, ঐ ভয়াবহ দিনে সাত ধরনের মানুষ এমন থাকবে, যাদের কে আল্লাহ্ পাক তাঁর আরশের নিচে ছায়া দান করবেন। কেয়ামতের দিনে এটা হবে আল্লাহর বিশেষ রহমত। আল্লাহ্ পাক তাদের প্রতি খাস রহমত দান করবেন। যারা সেদিন আরশের নিচে ছায়া পেল তারা আল্লাহ্ পাকের খাস রহমতে প্রাপ্ত হল। এই সাত প্রকারের লোকের মধ্যে ★১ প্রথম প্রকারের লোক হল ★ *************************** ﺍﻻﻣﺎﻡ ﺍﻟﻌﺎﺩﻝ অর্থাৎ ইনসাফগার শাসক। ★২ দ্বিতীয় প্রকারের লোক হল ★ ﻭﺷﺎﺏ ﻧﺸﺎ ﻓﻲ ﻋﺒﺎﺩﺓ ﺭﺑﻪ অর্থাৎ , যারা যৌবনে আল্লাহর ইবাদতের জন্য তৎপর হয়। ★৩ তৃতীয় প্রকারের লোক হল★ ﻭﺭﺟﻞ ﻗﻠﺒﻪ ﻣﻌﻠﻖ ﻓﻲ ﺍﻟﻤﺴﺎﺟﺪ অর্থাৎ , যার অন্তর মসজিদের সাথে লাগানো থাকে। ★৪ চতুর্থ প্রকারের লোক হল★ ﻭﺭﺟﻼﻥ ﺗﺤﺎﺑﺎ ﻓﻲ ﺍﻟﻠﻪ ﺍﺟﺘﻤﻌﺎ ﻋﻠﻴﻪ ﻭﺗﻔﺮﻗﺎ ﻋﻠﻴﻪ অর্থাৎ, ঐ দুই জন লোক, যারা আল্লাহর উদ্দেশ্যে একে অপরকে ভালবাসে। তাদের ভালবাসা থাকা না থাকা উভয়টা হয় আল্লাহ্কে কেন্দ্র করে। ★৫ পঞ্চম প্রকারের লোক হল।★ ﻭﺭﺟﻞ ﺩﻋﺘﻪ ﺩﺍﺕ ﻣﻨﺼﺐ ﻭﺟﻤﺎﻝ ﻓﻘﺎﻝ ﺍﻧﻲ ﺍﺧﺎﻑ ﺍﻟﻠﻪ অর্থাৎ , ঐ ব্যক্তি যাকে কোন বংশীয়া এবং রুপ সৌন্দর্যের অধিকারিনী নারী যেনার দিকে আহবান করে আর সে এই বলে যেনা থেকে বিরত থাকে যে, আমি আল্লাহ্কে ভয় করি। ★ ৬ ষষ্ট প্রকারের লোক হল ★ ﻭﺭ ﺟﻞ ﺗﺼﺪﻕ ﺍﺧﻔﺎﺀ ﺣﺘﻲ ﻻ ﺗﻌﻠﻢ ﺷﻤﺎ ﻟﻪ ﻣﺎ ﺗﻨﻔﻖ ﻳﻤﻴﻨﻪ . অর্থাৎ, যে ব্যক্তি সম্পদ ব্যয় করে এমন গোপন ভাবে যে, তার ডান হাত যা ব্যয় করে তার বাম হাত তা জানতে পারেনা। ★৭ সপ্তম প্রকারের লোক হল ★ ﻭﺭﺟﻞ ﺫﻛﺮﺍﻟﻠﻪ ﺧﺎﻟﻴﺎ ﻓﻔﺎ ﺿﺖ ﻋﻴﻨﺎﻩ অর্থাৎ, যে ব্যক্তি নির্জনে বসে আল্লাহকে স্মরন করে আর তার চোখ অশ্রু ঝরাতে থাকে।