1 Answers
দাউদ এক প্রকার ফাঙ্গাল ইনফেকশন। একে ইংরেজিতে রিং ওয়ার্ম বলা হয়। এটি চুলকানির মত কষ্টকর এবং এর জন্য ত্বকের রোগ হওয়ার প্রবণতা দেখা দেয়। শরীরের যেকোনো অংশেই এটা হতে পারে। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এটি ছোঁয়াচে রোগ।
তাই এই রোগের প্রকোপ দেখা দিলে যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করতে হবে। তবে আধুনিক মেডিসিনের সাহায্যে রিং ওয়ার্মের চিকিৎসা করা যেতে পারে; কিন্তু এক্ষেত্রে বেশ কিছু ঘরোয়া চিকিৎসা রয়েছে যা দারুণ কাজে দেয়। আর তা হলোঃ
পেঁপেঃ রিংওয়ার্ম বা দাউদের প্রকোপ কমাতে যদি নিয়মিত পেঁপেকে কাজে লাগাতে পারেন, তাহলে দারুণ উপকার পাওয়া যাবে। আসলে এই ফলটির ভিতরে উপস্থিত অ্যান্টিফাঙ্গাল প্রপাটিজ বিশেষ ভূমিকা পালন করে থাকে।
এক্ষেত্রে ছোট একটা পেঁপের টুকরো নিয়ে দাউদের উপর লাগাতে হবে। তারপর ১৫ মিনিট অপেক্ষা করে গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে জায়গাটা।
নিম পাতাঃ এই প্রকৃতিক উপাদানটির ভিতরে উপস্থিত অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপাটিজ দাউদের মতো ত্বকের রোগের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
এক্ষেত্রে অল্প পরিমাণ নিম তেল নিয়ে দাউদের উপর বারে বারে লাগাতে হবে। প্রসঙ্গত নিম তেলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে লাগালেও কিন্তু দারুণ উপকার পাওয়া যায়।
হলুদঃ এতে রয়েছে বিপুল মাত্রায় অ্যান্টি-বায়োটিক প্রপাটিজ, যা এই ধরনের সংক্রমণের প্রকোপ কমাতে দারুণ কাজে আসে। এক্ষেত্রে প্রথমে অল্প করে হলুদ পানি বানিয়ে নিন।
তারপর তাতে তুলে চুবিয়ে যে যে জায়গায় দাউদ হয়েছে, সেখানে আলতে করে লাগাতে থাকুন। প্রসঙ্গত, দিনে কম করে তিনবার এমনটা করলে দেখবেনঃ রোগ সেরে যেতে শুরু করবে। (সংরক্ষিত+সম্পাদিত)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy