1 Answers
ভূপৃষ্ঠ হতে অসীম দূরত্বে g এর মান শুন্য হবে।
আমরা জানি,
g= (GM)/R² [G= মহাকর্ষীয় ধ্রুবক, M =পৃথিবীর ভর]
এখানে R এর মান যত বেশিই হোক না কেন, g এর স্বল্প থেকে স্বল্পতম কোন না কোন মান পাওয়া যাবেই। শুধুমাত্র যদি R এর মান অসীম ধনাত্মক হয়, তবেই g এর মান শুন্য হবে। একই কারণে মহাকর্ষ ও অভিকর্ষ বলের পাল্লাকে অসীম ধরা হয়।
সুত্রঃ- উচ্চতর পদার্থবিজ্ঞান, ৪র্থ অধ্যায়, নিউটনিয়ান বলবিদ্যা।
2618 views
Answered