আমি ইংরেজিতে একেবারেই দুর্বল, আউটসোর্সিং বা ফ্রিল্যন্সিং করতে পারব?

আমি ইংরেজিতে একেবারেই দুর্বল, আউটসোর্সিং বা ফ্রিল্যন্সিং করতে পারব? বিদেশি ক্লায়েন্ট বা কাস্টমারদের সাথে নাকি ইংরেজিতে কথা বলে কাজ নিতে হয়।কোন সাইটের মাধ্যমেই কি কাজ করা লাগে নাকি নিজে নিজেই কাস্টমার যোগাড় করা যায়।
2758 views

2 Answers

অবশ্যই।তবে আপনাকে কারো কাছ থেকে হেল্প নিতে হবে।আর হ্যা কাজ ভালো হলে আপনি এমনিতেই পরিচিত হবেন।তবে ১ম এ একজন ইংরেজি এক্সপার্টের হেল্প নিন।

2758 views Answered

প্রথমেই আমি একটা কথা বলতে চাই,আগে ফ্রিল্যান্সিং কি সেটা জানুন।তারপর যেহেতু আপনি অনলাইনে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন।তাই নিজেকে কিছু প্রশ্ন করুন। ১. আপনি অনলাইনে কি কাজ করবেন? ২. সেই কাজে আপনার দক্ষতা কেমন? ৩. আপনি ঐ বিষয়ে কাজ পেলে ক্লায়েন্টকে তার চাহিদামত কাজ বুঝিয়ে দিতে পারবেন কি? যদি সবকয়টি প্রশ্নের ইতিবাচক উত্তর হয়।তবেই অনলাইনে কাজ নেয়ার চেষ্টা করুন।এক্ষেত্রে ক্লায়েন্টের সাথে কাজ সম্পর্কিত কথা বলার মত ইংরেজি জানা থাকলেই চলবে। মনে রাখবেন,ক্লায়েন্টকে কথা নয় কাজ দিয়ে সন্তুষ্ট করতে হবে।তাই আগে কাজটা ভালভাবে শিখুন।

2758 views Answered

Related Questions

Next steps