1 Answers

জনাব! বিস্ময়ে আমরা সবাই পারিবারিক জীবনের পাশাপাশি সময় দিয়ে থাকি। প্রশ্নের বানানে ভুল থাকলে সে দোষটা নিতান্তই প্রশ্নকর্তার দিকে বর্তাবে। কেননা, লেখার প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে সেই প্রশ্নের বানানের মধ্য দিয়ে। তবে আমাদের (বিশেষ সদস্য) নজরে পরলে সেটা সম্পাদনা করার চেষ্টা করি। আমরা এমন প্রশ্ন সম্পাদনা করি, যেটা বোধগম্য নয় কিংবা বানানের দিক থেকে অর্থের বিকৃতি ঘটবে। তারপরও বলবোঃ কোনো প্রশ্নে যদি বানান ভুল থাকে, তাহলে সেই প্রশ্নে সতর্ক করবেন, যাতে বিষয়টি আমাদের নজরে আসে + উক্ত প্রশ্নটি সঠিকরূপে সম্পাদনা করতে পারি। 

2924 views

Related Questions