1 Answers
নভেম্বর ২০, ২০১৯ দি ডেইলি স্টার এর তথ্য অনুসারে বাংলাদেশের পাসপোর্ট শক্তিমত্তার দিক বিচারে ১০০ তম স্থানে রয়েছে। লেবানন, ইরান এবং কসোভো এর সাথে যৌথভাবে রয়েছে এই অবস্থানে। এটা হচ্ছে ২০১৮ সালের র্যাঙ্কিং বা অবস্থান যা ২০১৭ সালে ছিল ৯৫ তম। বাংলাদেশে পাসপোর্ট ব্যবহার করে একজন বাংলাদেশী নাগরিক বিশ্বের মোট ৪১ টি দেশে ভিসা ফ্রি কিংবা অন এরাইভাল ভিসা কিংবা শর্ত সাপেক্ষে ভ্রমণ করতে পারবে। সবচেয়ে শক্তিশালি পাসপোর্ট জাপানের যাদের ভিসা ফ্রি একসেস ১৯০ টি দেশে। সিঙ্গাপুর ২য় যাদের ভিসা ফ্রি একসেস ১৮৯ টি দেশে। ফ্রান্স, জার্মানি এবং কোরিয়া যৌথভাবে ৩য় এবং যাদের ভিসা ফ্রি একসেস ১৮৮ টি দেশে। আমাদের নিকটবর্তি দেশ ভারত ৮১তম, ভুটান ৮৬তম, মিয়ানমার ৯৩তম, পাকিস্তান ১০৪ তম এবং নেপাল ১০১ তম অবস্থানে রয়েছে। সিরিয়া এবং সোমালিয়া রয়েছে সর্বনিম্ন অবস্থানে তাদের ভিসা একসেস ফ্রি ৩০ এবং তার চেয়ে একটু ভাল অবস্থানে রয়েছে ইরাক এবং আফগানিস্তান, ভিসা ফ্রি একসেস ৩২ দেশে। ধন্যবাদ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy