রোদে পুড়া ত্বকের জন্য কি ক্রিম ব্যবহার করব?
1 Answers
বয়সের সাথে সাথে ত্বকের শুষ্কতাও বাড়ে, আর এটিও উক্ত সমস্যার জন্য কিছুটা দায়ী। কিছু বিষয় ত্বকের এই কুচকে যাওয়া ত্বরান্বিত করতে সাহায্য করে। যেমনঃ অতিরিক্ত রোদে বা সূর্যালোকে কাজ করা, ধূমপান সেবন করা, পরিবেশদূষণ ও পারিবারিক ইতিহাস - ইত্যাদি। ত্বকের এই চিকিৎসায় রেটিনয়েড ক্রিম থেকে শুরু করে বটুলিনাম টক্সিন, লেজার, কেমিক্যাল পিলিংসহ নানা পদ্ধতি ব্যবহৃত হয়; কিন্তু এর কোনোটাই স্থায়ী সমাধান দিতে সক্ষম নয় এবং অত্যন্ত ব্যয়বহুলও বটে। আর চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোটাই গ্রহণ করা যাবে না। দিনের বেলা বাইরে বেরোতে হলে অবশ্যই ত্বকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। ধূমপান সেবন করে থাকলে তা পরিহার করুন এবং খাদ্যের তালিকায় প্রচুর ভিটামিন এ, সি, ই এবং বি-৩ যুক্ত খাবার রাখুন। ত্বকের উক্ত সমস্যা এড়াতে প্রচুর পরিমাণে পানি পান করুন। প্রতিদিন নিয়ম করে শাকসবজি, দুধ ও পুষ্টিকর খাবার খেতে থাকুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy