গার্লফ্রেন্ড কে নিয়ে সময় কাটানোর জন্য নিরিবিলি হোটেল চট্টগ্রামের কোথায় আছে কোন রকম ঝামেলা ছাড়া?
1 Answers
চট্টগ্রামে নানান মানের হোটেল আছে। তবে বড় বড় হোটেলগুলোের ডিটেইলস নেটেই পাওয়া যায়। তাই আমি শুধু কয়েকটি বাজেট হোটেলে নাম ঠিকানা দিচ্ছি। এগুলোই সবই মান সম্পন্ন কিন্তু কম বাজেটের হোটেল। বিস্তারিত নীচে : ১. হোটেল প্যারামাউন্ট, স্টেশন রোড, চট্টগ্রাম : নুতন ট্রেন স্টেশনের ঠিক বিপরীতে । আমাদের মতে বাজেটে সেরা হোটেল এটি। সুন্দর লোকেশন, প্রশস্ত করিডোর (এত বড় কড়িডোর ফাইভ স্টার হোটেলেও থাকেনা)। রুমগুলোও ভালো। ভাড়া নান এসি সিঙ্গেল ৮০০ টাকা, ডাবল ১৩০০ টাকা, এসি ১৪০০ টাকা ও ১৮০০ টাকা। বিস্তারিত জানা এবং বুকিং এর জন্য : ০৩১-২৮৫৬৭৭১, ০১৭১-৩২৪৮৭৫৪ ২. হোটেল এশিয়ান এসআর, স্টেশন রোড, চট্টগ্রাম : এটাও অনেক সুন্দর হোটেল। ছিমছাম, পরিছন্ন্ হোটেল। ভাড়া : নন এসি : ১০০০ টাকা, নন এসি সিঙ্গেল। এসি : ১৭২৫ টাকা। বিস্তারিত জানা এবং বুকিং এর জন্য - ০১৭১১-৮৮৯৫৫৫ ৩. হোটেল সাফিনা, এনায়েত বাজার, চট্টড়্রাম : একটি পারিবারিক পরিবেশের মাঝারি মানের হোটেল। ছাদের ওপর একটি সুন্দর রেস্টুরেন্ট আছে। রাতের বেলা সেখানে বসলে আসতে ইচ্ছে করবেনা। ভাড়া : ৭০০ টাকা থেকে শুরু। এসি ১৩০০ টাকা। বিস্তারিত জানা এবং বুকিং এর জন্য -০৩১-০৬১৪০০৪ ৪. হোটেল নাবা ইন, রোড ৫, প্লট-৬০, ও,আর নিজাম রোড, চট্টগ্রাম। একটু বেশী ভাড়ার হোটেল। তবে যারা নাসিরাবাদ/ও আর নিজাম রোড এলাকায় থাকতে চান তাদের জন্য আদর্শ। ভাড়া : ২৫০০/৩০০০ টাকা। বিস্তারিত জানা এবং বুকিং এর জন্য -০১৭৫৫ ৫৬৪৩৮২ ৫. হোটেল ল্যান্ডমার্ক, ৩০৭২ শেখ মুজিব রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম : আগ্রাবাদে থাকার জন্য ভালো হোটেল। ভাড়া-২৩০০/৩৪০০ টাকা। বিস্তারিত জানা এবং বুকিং এর জন্য : ০১৮২-০১৪১৯৯৫, ০১৭৩১-৮৮৬৯৯৭
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy