1 Answers
মসজিদের মাইক মসজিদ সংশ্লিষ্ট কাজ ব্যতীত অন্য কোনা দ্বীনী কিংবা সমাজকল্যাণমূলক কাজে ব্যবহার করার অনুমতি শরীয়াতে নেই। সুতরাং, মসজিদের নামে ওয়াক্ফকৃত মাইক দিয়ে দুনিয়াবী কোন বিষয়ের ঘোষণা দেওয়া জায়িয হবে না। এমনিভাবে মসজিদের মাইক মসজিদের বাইরে নিয়ে কোন প্রোগ্রাম করাও জায়িয নেই।
তবে যদি মাইকটি এমনভাবে ওয়াক্ফকৃত হয় যে, দাতা দেওয়ার সময় মসজিদের কাজের সাথে সাথে অন্য কোন বৈধ কাজেও ব্যবহারের অনুমতি দিয়ে থাকেন, অথবা কোন এলাকায় মসজিদের মাইকদ্বারা জানাযার ঘোষণা দেওয়া প্রসিদ্ধহওয়া সত্ত্বেও দাতা তা হতে বারণ করেনি তাহলে সেক্ষেত্রে তার অনুমোদিত কাজে ব্যবহার করা জায়িয হবে।
2954 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy