1 Answers

lyrics : 'ভালোবাসার চতুষ্কোণ' তুমি পথ চলায়, একা কথা বলায় এ মনে ফেলেছো ছায়া নির্বাক সময়, সবই লাগে তুমিময় দুচোখে বেঁধেছো মায়া। আঙ্গুলে লুকিয়ে রাখা সুখ এসে ভাবায় সারাক্ষণ আঁকড়ে ধরে অবাক মন ভালোবাসার চতুষ্কোণ।। অপেক্ষার প্রতিটি প্রহর তোমায় ঘিরে কাটে তারপর আড়াল করা যতো গল্প চোখের পলকে বাঁধে ঘর। ভাবনায় আলতো করে এ হৃদয়ের খুব গভীরে দেখি রোজ তুমি আসো যাও অনেক চেনা মনের ভিড়ে।

3007 views Answered

Next steps