আমি বলতে চাচ্ছি সকলের ডিএনএ তো রাইবোজ সুগার,অজৈব ফসফেট ও নাইট্রোজেন ক্ষার দিয়ে তৈরি।তবে বলা হয়?
এক মানুষের সাথে আরেক মানুষ আলাদা শুধুমাত্র এই ডিএনএর গঠনের কারণে।সবার ডিএনএই তো একই উপাদান দিয়ে তৈরি।তাহলে কোন জায়গায় ডিএনএর গঠন আলাদা হয়?
2666 views
1 Answers
এটা বোঝার জন্য একটা সাধারন উদাহরণ দেই তাহলেই বুঝতে পারবেন। বাংলা ভাষায় যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলো দিয়েই তো সব বাংলা বই লেখা হয় তার মানে কি সব বই একই? ......না। প্রতিটি বই আলাদা। আমাদের DNA একটি বিশাল বই। এটিতে বিভিন্ন অধ্যায় থাকে। যদি প্রতিটি বৈশিষ্টের জন্য একটি অধ্যায় থাকে, তাহলে সেই অধ্যায় কে বলা হবে Gene. Gene গুলোতে লেখা থাকে কয়েকটি অক্ষর দিয়ে, যেমন A= অ্যাডেনিন T= থাইমিন C= সাইটচিন G= গুয়ামিন U= ইউরাসিল DNA এর উপাদান একই হলেও এর মধ্যকার সজ্জা/বিন্যাস আলাদা। আর তাই সবাই আমরা আলাদা আলাদা বৈশিষ্টের অধিকারী। আমি আপনাকে সবচেয়ে সহজ ভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোন প্রশ্ন থাকে জানাবেন। ধন্যবাদ।
2666 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy