1 Answers
মানুষের কাটা মাথা কখনোই কোন ব্রিজে প্রয়োজন এটি শুধুই মাত্র গুজব । আজকাল এই বিজ্ঞানের যুগে, তথ্যপ্রযুক্তি যুগে মানুষ যে এতবড় একটি গুজব কে বিশ্বাস করল সেটাই আশ্চর্যকর । ছেলেধরা আগেও ছিল এখনোও আছে এর মানে এই নয় যে এগুলো পদ্মাসেতুর জন্য। তাছাড়া বড় কোন কাজে ছাগল বা কোন প্রানী বলি দেওয়া বিভিন্ন ধর্মে বা সমাজে প্রচলিত আছে বা থাকতেই পারে কিন্তু সেটা একবার । তবে গতকাল যুবকের ব্যাগ থেকে কাটামাথা পাওয়ার যে ঘটনাটি ঘটেছে তার কারন জানার জন্য পুলিশ বিষয়টি তদন্ত করছে । পদ্মাসেতুর জন্য কাটামাথার বিষয়টি যে গুজব তার কিছু যৌক্তিক আলোচনা করছি। ১ মাথা বা রক্ত কখনওই কন্সট্রাকশনের কাজে আসেনা । ২ যদি কোন দানব মাথা চেয়ে থাকে তবে সেই দানব কার সাথে যোগাযোগ করেছে বা কিভাবে করেছে?। ৩ দানব দ্বারা জিন উদ্দেশ্য নেওয়া যায় কিন্তু এখানে দানব বলতে সাগরে বা নদীতে অদ্ভুত কোন প্রানীকে বুঝানো হয়েছে যা পুরাই মিথ্যা। এযুগে সাগরে বা নদীতে কি আছে তা মানুষের জানা। এভাবে আরো অনেক যুক্তি দেওয়া সম্ভব। তবে সবসময়ই সতর্ক থাকতে হবে যেহেতু আমাদের সমাজে ছেলেধরারা অহরহইই ঘুরে বেড়াচ্ছে।
3063 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy