প্রিন্টার কালার ঠিক রাখব কিবাবে?
1 Answers
ভাইরে যন্ত্রণার আরেক নাম হচ্ছে এই liquid কালির প্রিন্টার গুলো। আপনার যদি কালার প্রিন্ট করার খুব বেশি দরকার না পরে তাহলে আপনি laser printer কিনে নিন। আর এই প্রিন্টার যদি চালিয়ে যেতে চান তাহলে অবশ্যই original ink cartridge ব্যবহার করতে হবে। ডুপ্লিকেট ব্যবহার করলে আপনার প্রিন্টের মান তো খারাপ হবেই সাথে সাথে printer এর যে হেড আছে (যেটা প্রিন্ট করে) সেটাও নষ্ট হয়ে যাবে। এখন কথা হল ব্যবসায়ীরা কিভাবে ব্যবহার করে? ওরা করতে পারে কারণ নিয়মিত কাজ হয়। আর ওদের সাথে ভাল মেকানিক দের জানাশোনা আছে। আর নিজেরাও টুকটাক কাজ জানে। সমস্যা হলে কম খরচে পার্টস চেঞ্জ করে নিতে পারে। কিন্তু personal ব্যবহারের জন্য এসব প্রিন্টার খুব যন্ত্রণা করে। আমি নিজেই অনেক যন্ত্রণা ভোগ করছি এসব প্রিন্টারের কারণে। এখন আর এসব ব্যবহার করিনা। Laser printer এসবের চাইতে অনেক ভদ্র প্রযুক্তি। ছবি প্রিন্ট করা লাগলে তখন বাইরে থেকে করিয়ে নেই। এসব মেশিন এক সপ্তাহ বন্ধ থাকলেই পরের সপ্তাহে সমস্যা করে। আপনি এই প্রিন্টার এর সাথে ink tank লাগিয়েছেন কিনা বলেননি। পারলে ink tank লাগিয়ে নিন তাহলে কিছুটা ভাল ফল পাবেন। আর কালি নিয়ে কোন কম্প্রোমাইজ করবেন না। অবশ্যই ভাল মানের / আসল ink cartridge ব্যবহার করবেন। নতুবা ঝামেলা শুধু বাড়বে। বিক্রেতারা শুধু বিক্রি করতে পারলেই বাঁচে। After sales service বলে যে কিছু একটা আছে সেদিকে তাদের নজর নেই!
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy