5 Answers
আপনি একটা কাজ করতে পারেন মেহেদির পাতা বেটে লেবুর রস মিশিয়ে আপনার ব্রণে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এভাবে কয়েকদিন মাখুন।আপনার ব্রণ ভালো হয়ে যাবে।
মুখ ও ব্রণে কখনোই হাত বা নখ লাগবেন না। এতে ব্রণ আরো বাড়তে পারে। মুখে সাবান ব্যবহার না করে ফেসওয়াস ব্যবহার করুন। একটু পরপর মুখ পরিষ্কার করুন। মুখ তৈলাক্ত হতে দিবেন না। সবর্দা ধুলবালি ও রোদ থেকে দূরে থাকুন। আশা করি উপকৃত হবেন।
ব্রণ হলে যা করবেন
-
দিনে দুই-তিনবার ফেসওয়াশ দিয়ে মুখ ধোবেন।
-
ব্রণে হাত লাগাবেন না।
-
রাতে ঠিকমতো ঘুমানোর চেষ্টা করুন।
-
মানসিক চাপ পরিহার করুন।
-
প্রচুর পরিমাণে ফল, সবজি খান ও প্রচুর পানি পান করুন।
কাঁচা হলুদ এবং চন্দনকাঠের গুঁড়ো ব্রণের জন্য খুবই কার্যকর দুটো উপাদান। সমপরিমাণ বাটা কাঁচা হলুদ এবং চন্দন কাঠের গুঁড়ো একত্রে নিয়ে এতে পরিমাণ মত পানি মিশিয়ে পেষ্ট তৈরি করতে হবে। মিশ্রণটি এরপর ব্রণ আক্রান্ত জায়গায় লাগিয়ে রেখে কিছুক্ষণ পর শুকিয়ে গেলে মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
ব্রণ হলে করণীয়: ♤সবসময় মুখ পরিষ্কার রাখুন ♤ প্রতিদিন অন্তত তিন-চার বার মুখ ধোয়ার অভ্যাস করুন। ব্রণের উৎপাত অনেকটা কমে যাবে। ♤মুখে সাবান ব্যবহার না করে ফেসওয়াশ ব্যবহার করুন;দিনে তিনবার ♤ত্বকে নিয়মিত ময়দা, দুধ ও মধুর পেস্ট লাগান, ব্রণের দাগ চলে যাবে এবং ত্বক উজ্বল হবে। ♤চার-পাঁচটা নিম পাতা ভালো করে ধুয়ে পিষে নিন। এর মধ্যে এক চামচ মুলতানি মাটি, অল্প গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিন। প্যাকটা মুখে শুকিয়ে গেলে হালকা পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলুন। ♤শশা পেস্ট ও মধু একসাথে মিশিয়ে রাতে ঘুমানোর আগে মুখে ম্যাসাজ করুন ও সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন ♤ব্রণের কালো তুলসীপাতা, নিমপাতা, পুদিনাপাতা একসঙ্গে পেস্ট করে কিছুক্ষণ লাগিয়ে রাখতে পারেন। ♤চন্দন বাটা, তুলশি বাটা, গোলাপজল মিশিয়ে মুখে লাগান। ♤তাছাড়া আপনি কাঁচা হলুদ পেস্ট কিংবা হলুদ গুঁড়া পানির সাথে মিশিয়ে মুখে ম্যাসাজ করুন।
আপনি রাতে পর্যাপ্ত ঠিকমতো ঘুমানোর চেষ্টা করুন। বেশি করে পানি পান করুন। তেলে ভাজা খাবার পরিহার করুন। আপনি বেশি করে ভিটামিন সি, ই জাতীয় খাবার খান। আপনি প্রতিদিন ফ্রিজ থেকে বরফের ডুকরো বের করে মুখে ৭-৮ মিনিট ঘষুন। আপমি মুখে কাঁচা হলুদ এবং দেশি নিমের পাতা বেটে মুখে গোসলের আগে লাগিয়ে ২০-৩০ মিনিট পরে ধুয়ে ফেলুন। আশাকরি উপরের নির্দেশনা অনুসরণ করলে আপনার মুখের ব্রণের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy