ফোন আপনা আপনি কাজ করে!?
1 Answers
সত্যি বলতে কি Symphony সেট গুলোর দাম কম এবং স্বাভাবিক ভাবেই ওদের পার্টস গুলোও নিম্ন মানের। দেখা যাবে যেটা সার্ভিস দিচ্ছে সেটা মোটামুটি চলে যাচ্ছে। আর যেটা সমস্যা করে সেটা করতেই থাকে। বেশিরভাগই খারাপ হয় আর ভাল হলে আপনি lucky. আমি একসময় ওদের v85 মডেলটা ব্যবহার করেছি। কিছুদিন যাবার পর দেখা গেল screen লাফায়। একটা letter এ চাপ দিলে আরেকটা টাইপ হয়। আর GPS টা ছিল খুব দুর্বল। সিলেটে থাকলে Location দেখায় ভারত! এই হল অবস্থা। তারপরও অন্যান্য সেটের তুলনায় দাম কম বলে মানুষ কিনে থাকে। আপনার সেটটার যদি Warranty থেকে থাকে তাহলে সার্ভিস সেন্টারে দিন। আর তা না থাকলে আমার পরামর্শ হল সম্ভব হলে এটা বদলে ফেলুন। কারণ এর জন্য টাকা ব্যায় করলে আপনার শুধু টাকা নষ্ট হবে। সম্ভবত আপনার সেটের Hardware জনিত সমস্যা। Software এর কাজ করে সুফল পাওয়া যাবেনা। আর Touch বা Display তে সমস্যা হয়ে গেলে সেটা পাল্টালেও আশানুরূপ ফল পাবেন না। সম্ভব হলে 12 - 13 হাজার টাকার মধ্যে একটা Samsung সেট কিনতে পারেন। Samsung এর কথা বললাম এই কারণে যে ওদের user interface টা ব্যবহার করা সহজ। Huawei র মত অত প্যাঁচ নেই এতে। আর সার্ভিস ও খারাপ না। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy