ফাতাওয়া?
আসসালামু আলাইকুম। আলেম ও ইসলামিস্টের কাছে জানতে চাই। আমার একজন বিবাহিত ওয়াসওয়াসার রুগী বন্ধু আছে। সে সর্বদা তালাক নিয়ে ওয়াসওয়াসায় ভোগে। বলতে গেলে ওয়াসওয়াসা এটা একটা তার রোগ। যাকে সুচিবাই বলা হয়। কোন একটা কথা বললে তার সন্দেহ জাগে, তালাকের কোন কথা উচ্চারিত হয়ে গেলো কি না ইত্যদী। তার তালাক নিয়ে একটা ওয়াসওয়াসাজনিত সমস্যার সমাধান জানতে চাই। সমস্যাটি হল, একদিন সে তার কোন এক বন্ধুর সাথে তালাক নিয়ে আলোচনা করতেছিলো। তো আলোচনার এক ফাঁকে সে বলল, যে "রহমতপুর গ্রামের সালেহ আহমাদ তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দিয়েছে"। এ কথা বলার সময় সে অনিচ্ছায় মনে মনে ভাবল, আসলে সালেহ আহমদ সে নিজেই। অর্থাৎ উল্লেখিত বক্তব্যটি তার। কথাটি কিন্তু সে কেবল মনে মনে ভেবেছে। অথচ সে কোন সালেহ আহমাদ নয় এবং তার স্ত্রীকেও সে কখনো কোন তালাক দেয়নি। এখন তার প্রশ্ন হল, বন্ধুর সাথে বলা তার উক্ত বক্তব্যটি বলার সময় সে মনে মনে যে কথাটা ভেবেছে তার দ্বারা তার স্ত্রীর কি কোন সমস্যা হবে? আরো একটি প্রশ্ন, কেউ যদি কারো সাথে কাহারো তালাক নিয়ে আলোচনা করে এবং মনে মনে উক্ত আলোচনাকে ইচ্ছায় বা অনিচ্ছায় নিজের দিকে ইঙ্গিত করে অর্থাৎ যদি বলে " আব্দুর রহমান সাহেব তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দিয়েছে" কথাটা বলার সময় নিজের দিকে ইঙ্গিত করেছে। এতে কি তার স্ত্রী তালাক হবে? এতে তো সে আব্দুর রহমানের কথা উচ্চারণ করেছে কিন্তু নিজের কথা উচ্চারণ করেনি। দয়া করে প্রমাণসহ সমাধান দিবেন। সাথে আরো একটা জিনিস জানালে উপকৃত থাকব। উক্ত সমস্যাগুলোর ক্ষেত্রে তার উচ্চারণকৃত শব্দ উদ্দেশ্য হবে? না কি তার মনের ভাবনার? হুজুর জানি না প্রশ্নগুলো আমি বুঝাতে পারলাম কি না। না বুঝলে একটু অনুগ্রহের সহিত বললে আরো বিস্তারিত বলার চেষ্টা করব ইনশা আল্লাহ।
2756 views
1 Answers
এরুপ কারনে তালাক পতিত হবেনা।কেননা তালাক পতিত হওয়ার জন্য শব্দসমূহ উচ্চারন করা জরুরি। আর কেবলমাত্রই মনোভাবনা উপর বিধিবিধান সমূহ নির্ভর করেনা। ধন্যবাদ।
2756 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy