2 Answers
লক্ষণ
বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই অ্যানিমিয়ার নির্দিষ্ট লক্ষণ শনাক্ত করা সম্ভব হয় না। তবে এ ক্ষেত্রে বেশকিছু লক্ষণ প্রায় একই সঙ্গে থাকলে রক্ত পরীক্ষা করা খুবই জরুরি। যেমন-
- শরীর ফ্যাকাসে থাকবে ও প্রচুর ঘাম হবে।
- বুক ধড়পড় করবে।
- নাড়ির স্পন্দন দ্রুত হবে।
- মাথা ঘোরার সঙ্গে মাথা ব্যথাও থাকতে পারে।
- চোখে ঝাপসা কিংবা কম দেখবে।
- মুখের কোণে ও জিহ্বায় ঘা হতে পারে।
- দুর্বলতা ও ক্লান্তিভাব। হজমে সমস্যা এবং পুরো শরীর ফুলে যায়।
- পা ফুলে যাওয়া সঙ্গে শ্বাসকষ্টও থাকতে পারে।
- অনিদ্রা কিংবা ঘুম কম হতে পারে। হৃৎপিন্ড বড় হয়ে যায় এবং দ্রুত হার্টবিট হতে থাকে।
2944 views
Answered
সাধারণত স্বাভাবিক অবস্থায় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ ১৪-১৬ গ্রাম/ডি এল থাকে। যদি কোনো কারণে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে কমে যায় তবে এই হিমোগ্লোবিনের ঘাটতিকে রক্তশূন্যতা হিসেবে আখ্যায়িত করা হয়।এর লক্ষণঃশারীরিক দুর্বলতা,মাথা ঘোরা,বমি ভাব আসা,অতিরিক্ত ক্লান্তি কিংবা ঝিমুনি ভাব,অসার অনুভব,বুক ধড়ফড় করা,খাদ্যে অরুচি, দেহের বর্ণ ফ্যাকাশে হয়ে যাওয়া,বুকে ব্যথা,শ্বাসকষ্ট হওয়া, শরীরের বিভিন্ন স্থানে ব্যথা।
2944 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy