আমার সার্টফিকেটে মায়ের নাম ভুল হয়ে , এর জন্য আমার চাকরিতে কি কোনো সমস্যা হবে?
আমার সার্টফিকেটে আমার মায়ের নাম আছে শাহিনুর আক্তার । কিন্ত আমার মায়ের নাম হলো শাহিনা আক্তার । এখন পরবর্তীতে এটা কি চাকরিতে সমস্যা করবে....
2956 views
1 Answers
আপনার সকল সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি অর্থাৎ আপনার সকল কাগজপত্রে যদি আপনার সব তথ্য ঠিক থাকে, মানে যদি আপনার সব কাগজপত্রে আপনার নাম, আপনার বাবা'র নাম, আপনার মা'র নাম ইত্যাদি তথ্য একই থাকে তাহলে আপনার চাকরিক্ষেত্রে কোন সমস্যা হবেনা। সরকারী চাকরির ক্ষেত্রের শুধু আপনার তথ্যই যাচাই করা হয়। তাই আপনার তথ্যে কোন গরমিল না থাকলে কোন সমস্যা হওয়ার কথা না। তবে ধরুন আপনি কোন একসময় বিদেশ চলে গেলেন। এখন আপনি যদি আপনার বাবা-মা কে আপনার বাবা-মা'র পরিচয়ে বিদেশ নিয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনার কাগজের সাথে আপনার বাবা-মা'র কাগজ সম্পূর্ন মিলতে হবে।
2956 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy