ধাধার উত্তর চাই-৪?

এক দুষ্ট প্রোগ্রামার একটা গোপন আস্তানায় বসে বসে VIRUS বানায় আর নেট এ ছড়িয়ে সব PC হ্যাং করে দেয়। তার গোপন আস্তানার দরজায় সে একটা ৫ টনি রোবট রেখেছে যেটা কিনা আবার কেউ মিথ্যা বললে তাকে নিয়ে আস্তানায় থাকা একটা সালফিউরিক এসিডের কূয়ায় ফেলে দেয়। একমাত্র প্রোগ্রামারের অথরাইজড কাউকেই এই রোবট যেতে দেয় ভিতরে। এক গোয়েন্দা কর্মকর্তা সব জানতে পারলেন এবং আস্তানার দরজায় আসলেন। রোবট টি তাকে প্রশ্ন করলো, কেন এসেছেন? তিনি এমন উত্তর দিলেন যে রোবট টি সিদ্ধান্তহীনতায় ভুগে নিজেই হ্যাং খেয়ে গেল। উত্তরটা কী ছিল? কেন এমন হল? 

2745 views

2 Answers

হতে পারে তিনি সত্য কথা বলেছেন । 

2745 views Answered

তিনি রোবটটির কেন এসেছেন প্রশ্নের জবাবে বলেছেন,আমি এসিডের কূয়ায় পড়তে এসেছি।ব্যাখ্যা : ব্যক্তিটির কথা অনুযায়ী রোবটটি যদি ব্যক্তিটিকে এসিডের কূয়ায় নিক্ষেপ করে তবে ব্যক্তিটির কথাটি সত্য হয়ে যাবে।কিন্তু কেউ যদি সত্য বলে তবে তাকে এসিডের কূয়ায় নিক্ষেপ করা যাবে না।আবার যদি ব্যক্তিটিকে এসিডের কূয়ায় ফেলে দেওয়া না হয় তবে ব্যক্তিটির কথা মিথ্যা হয় এবং রোবটের নিয়ম ভঙ্গ হয়।বিষয়টি এভাবে সত্য-মিথ্যার চক্রাকারে ঘুরতেই থাকে।এটি একটি জটিল প্যারাডক্স।এসব ক্ষেত্রে রোবট কোন সিদ্ধান্ত নিতে পারে না।কারণ এই বিষয়টি তাদের প্রোগ্রামে থাকে না।ফলে রোবট সিদ্ধান্তহীনতায় পড়ে অকার্যকর হয়ে যায়।

2745 views Answered

Related Questions

Next steps