বই না কিনে অনলাইন থেকে পিডিএফ পড়া কি বৈধ?

যদিও লেখকের/প্রকাশনির উনমতি আছে কিনা জানি না ।
2865 views

2 Answers

যদি লেখক এবং প্রকাশকের অনুমতি নিয়ে বইটি পিডিএফ আকারে অনলাইনে আপলোড করা হয় সে ক্ষেত্রে সেই বইটি অনলাইন থেকে ডাউনলোড করে পড়া বৈধ । অন্যথায় বইটি কিনে পড়া উচিত । 

আমাদের মনে রাখা উচিত,
একজন লেখক একটা বই লিখতে তার জীবনের অনেক সময় ব্যয় করে অনেক কষ্ট করে একটা বই রচনা করে । তার মনে ইচ্ছা থাকে তার বইটি মানুষ কিনে পড়বে, বই থেকে অনেক কিছু শিখবে । বইটি মানুষের কাছে পৌঁছানোর মাধ্যমে সে মানুষের মাঝে অমর হয়ে থাকবে এবং সেই সাথে বইটি বিক্রি করার মাধ্যমে সে যে অংশটা পাবে তা দ্বারা আর্থিক সচ্ছলতা অর্জন করে বাকি জীবনটা আরো বই লেখার কাজে লাগাবে । আর তাছাড়া আমরা সবাই তো জানি অর্থ মানুষের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ । 

কিন্তু আমরা তাদের সে সুযোগ দিতে চাই না । আমরা সব সময় ফ্রিতে পেতে চাই সব । এটা মোটেও উচিত না । 

একটি বই হাতে নিয়ে পড়ার যে মজা তা মোবাইলে বা কম্পিউটারে পড়ে সে মজা কখনোই পাওয়া যায় না ‌। 

তাই আমাদের উচিত বই কিনে পড়ার অভ্যাস গড়া । 
2865 views Answered

না।  পিডিএফ পড়া বৈধ না। এতে প্রকাশনীর এবং লেখকের ক্ষতি হয়।  কপিরাইট আইনও ভাঙা হয়।  তবে সব পিডিএফ পড়া অবৈধ না। যে বইগুলো কপিরাইট আইন মুক্ত সেগুলো পড়া বৈধ।            

2865 views Answered

Related Questions

Next steps