1 Answers

মুলগল্প: যে গল্পটি কোনো উপন্যাস রচনার মূল উপাদান হিসেবে থাকে তাকেই মূল গল্প বলে। মূলত এই মূল গল্পের বর্ণনা অনুসারে উপন্যাস বা বড় গল্পের নাম বা টাইটেল দেওয়া হয়।

পার্শ্বগল্প: মুল গল্পের ধারবাহিকতা বজায় রেখে পাঠকের মনযোগ ধরে রাখতে, কোনো বিশেষ চরিত্রের বর্ণনা দিতে বা একঘেয়েমি কাটাতে মূল গল্পের পাশাপাশি যে গল্পের বা গল্পসমূহের অবতারনা করা হয় তাকে পার্শ্বগল্প বলে।

যেমন হুমায়ুন আহমেদ এর "অপেক্ষা" উপন্যাসটি। এখানে হঠাৎ নিখোঁজ হওয়া স্বামীর অপেক্ষায় থাকা এক নারীর গল্পটি মূলগল্প এবং তার পাশাপাশি আনন্দদানের উদ্দেশ্যে বা মূলগল্পের বিষাদময় রেশ কাটাতে প্রেম বিষয়ক যে গল্পের অবতারনা করা হয় সেটাই পার্শ্বগল্প।
2928 views Answered

Related Questions

Next steps