পিউলি খাওয়ার পর বুঝতে পারছি না আমার বউ প্রেগন্যান্ট কিনা?
1 Answers
অনিরাপদ সহবাসের ১২০ ঘন্টার মধ্যে এই পিউলি পিল সেবন করলে প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তাই যদি আপনার স্ত্রী সঠিক সময়ে ইমার্জেন্সি পিউলি পিল সেবন করে থাকে তাহলে প্রেগন্যান্ট হওয়ার কোন সম্ভাবনা নেই। আপনি অপেক্ষা করুন অবশ্যই মাসিক হবে। সাধারণত এই পিউলি পিলে পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত থাকে যার প্রভাবের কারনে, কারো ক্ষেত্রে অনিয়মিত ভাবে মাসিক হয়,মাথা ব্যথা করে,বমি ভাব হয়। তলপেটে প্রচন্ড ব্যথা হয় শরীর দুর্বল লাগে ,খাবারে অরুচি এগুলো পিলের পার্শ্বপ্রতিক্রিয়া যা প্রভাব ফেলে এবং এর জন্য কারো ক্ষেত্রে মাসিকের সময় পরিবর্তন হয় । যেহেতু এখন মাসিক হয় নি তাই অপেক্ষা করুন মাসিক হবে প্রেগন্যান্ট হওয়ার কোন সম্ভাবনা নেই। পিউলি পিল কাজ করেছে কি না সেটা নিশ্চিত ভাবে জানার জন্য অপেক্ষা করুন যদি আগামী ২ সপ্তাহের মধ্যে মাসিক হয় তাহলে পিল কাজ করেছে। আর মাসিক না হলে প্রেগন্যান্সি টেস্ট করবেন আর রেজাল্ট পজেটিভ আসলে বুঝবেন যে পিল কাজ করে নি। মনে রাখবেন পিল খাওয়ার পর মাসিক না হলে বা মাসিক ৪/৫ সপ্তাহ পর্যন্ত বন্ধ থাকলে গাইনি ডাক্তারের চিকিৎসা নিবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy