ইঞ্জিনিয়ারিং+বায়োলজি ব্যাচ এ ভর্তি হলে মেডিকেলের জন্য প্রিপারেশন কতটুকু হবে।যদিও ইঞ্জিনিয়ারিং মেইন টার্গেট অপরদিকে মেইন সাবজেক্ট বায়োলজি আছে।তবুও ভার্সিটি ক ইউনিট ও ছাড়তে চাই না আবার মেডিকেল ও না। বাংলা এবং জিকে+ইংরেজি যদি নিজে বাসায় পড়ি আর ইঞ্জিনিয়ারিং+বায়োলজি ব্যাচ এ ভর্তি হই তাহলে কি মেডিকেল প্রিপারেশন হয়ে যাবে কি?হলে কতটুকু হবে?অপরদিকে ইঞ্জিনিয়ারিং এ কোনো প্রভাব ফেলবে।যদিও প্রিপারেশন নিজের মদ্ধে। অভিজ্ঞদের মতামত আশা করছি।
2689 views

1 Answers

আমার জানামতে ইঞ্জিনিয়ারিং + বায়োলজি কোর্স করা হয় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়(বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট) ও ভার্সিটি ক এডমিশনের জন্য। এই কোর্স করলে ইঞ্জিনিয়ারিং ও ভার্সিটি ক এর ভাল প্রস্তুতি হলেও মেডিকেলের তেমন প্রস্তুতি হয় না। কারণ, সেখানে ইঞ্জিনিয়ারিং ভর্তির জন্য অনেক ম্যাথ করানো হয়। যেগুলো মেডিকেলের জন্য তেমন কার্যকর নয় । তবে মেডিকেলের জন্য বাড়িতে সাঃ জ্ঞান, বাংলা, ইংরেজি পড়া যেতে পারে। তবে আমার পরামর্শ হল যেকোনো একটায়(ইঞ্জিনিয়ারিং/মেডিকেল) ফোকাস করা। 

2689 views

Related Questions