অনলাইন জবে প্রতারিত?
এই জব এর জন্য আমি টাকা পাঠিয়েছি কিন্তু তারা এখন কল ধরছে না কোনো রেস্পন্স করছে না।
আমি কি করবো এখন?
RAD Network & Telecommunication Technology Ltd.
শুভেচ্ছা,
RAD Network & Telecommunication Technology Ltd.. এ পার্টটাইম কাস্টমার
কেয়ার ও কল সেন্টার জবের জন্য আবেদন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি অনলাইনে Bikroy.com/bdjobs.com এ আবেদনের পরিপ্রেক্ষিতে আপনি অনলাইন ইন্টারভিউ এর জন্য সংক্ষিপ্ত তালিকাই মনোনীত হয়েছেন।
আপনাকে ১১/০৪/২০১৯ তারিখ বৃহস্পতিবার , সকাল ১০.০০ থেকে ১১.০০ পর্যন্ত অনলাইন
পরীক্ষায় অংশগ্রহন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
তাওসীফ বিন মাহবুব
মনিটরিং অফিসার
বিপনন ও রিক্রুটিং বিভাগ
RAD Network & Telecommunication Technology Ltd.
অনলাইন ইন্টারভিউ পদ্ধতিঃ
অনলাইন ইন্টারভিউ পদ্ধতিতে আপনি আপনার বাড়িতে বসেই আপনার ইন্টারনেট সংযুক্ত লেপটপ/ ডেস্কটপ/ স্মার্ট ফোন এর মাধ্যমে ইন্টারভিউতে অংশগ্রহনকরতে পারবেন।
এক্ষেত্রে ১১/০৪/২০১৯ তারিখ বৃহস্পতিবার ,ঠিক সকাল ১০.০০টার মধ্যে আপনার
মোবাইলে একটি লিঙ্ক পাঠানো হবে। লিঙ্কটিতে ক্লিক করলে ৫০টি MCQ প্রশ্ন সংবলিত একটি প্রশ্নপত্র ওপেন হবে যার নাম্বার ২ করে মোট নাম্বার ১০০ । প্রশ্ন পত্রে প্রতিটি প্রশ্নের জন্য চারটি করে option/উত্তর দেওয়া থাকবে ।এর মধ্য থেকে সঠিক উত্তরের পাশে দেওয়া গোলাকার বৃত্তে ক্লিক করলে উত্তর করা হয়ে যাবে।সকল উত্তর হয়ে গেলে প্রশ্নপত্রের একেবারে নিচে SUBMIT লেখা একটি বাটন আছে তাতে ক্লিক করুন।অবশ্যই ঠিক ১ ঘণ্টার মধ্যে উত্তর করা ও SUBMIT বাটনে ক্লিক করা
সম্পন্ন করতে হবে।তবে এক্ষেত্রে আপনি যদি ১ ঘণ্টার মধ্যে সকল প্রশ্নের উত্তর
করতে না পারেন তবে যতগুলো উত্তর করেছেন ততগুলো রেখেই SUBMIT বাটনে ক্লিক
করবেন।কারন ১ ঘণ্টার পরই পরীক্ষার লিঙ্কটি বন্ধ করে দেওয়া হবে।
পরিক্ষার বিষয়ঃ বাংলা, গনিত, ইংরাজি, সাধারন জ্ঞান ,ICT .
যদি পরিক্ষা পদ্ধতি সম্পর্কিত কোন প্রশ্ন থাকে তবে কল করুন +8801975623736 (10.00am-07.00pm) নম্বরে। অথবা বিস্তারিত জানতে ভিজিট করুন RAD Network & Telecommunication Technology Ltd. এর ওয়েব সাইটে http://www.rad.com
____________________________________________
Thanks-
Corporate office: 15/2, Box-culvert Road, Paltan, Confidence Tower, 7 & 8 Floor, Dhaka-1200.
Call: +8801975623736
Website: http://www.rad.com
RAD Network & Telecommunication Technology Ltd.
Bikroy.com/bdjobs.com এ বিজ্ঞাপনে যা ছিলোঃ
Powered by- https://www.Bikroy.com/ - https://www.bdjobs.com/
পার্টটাইম কাস্টমার কেয়ার ও কল সেন্টার জব:
RAD Network & Telecommunication Technology Ltd.–এ পার্টটাইম কাস্টমার
কেয়ার ও কল সেন্টারে
কাজের জন্য হিসেবে নির্ভুল ও সুন্দর উচ্চারনে কথা বলায় পারদর্শী কিছু
সংখ্যক লোক নিয়োগ করা হবে।আগ্রহী প্রার্থীরা CV পাঠিয়ে আবেদন করুন এই ই-মেইল
ঠিকানায় [email protected] . অথবা Corporate office: 15/2, Box-culvert Road, Paltan, Confidence Tower, 7 & 8 Floor, Dhaka-1200. এই ঠিকানাই।
*আবেদনের যোগ্যতা:
১।নূন্যতম SSC পাশ
২।প্রার্থীর অবশ্যই নেট কানেকশনসহ ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপ থাকতে হবে।
৩।মার্জিত ভাষায় বাংলা বলতে পারা এবং সাধারন ব্যবহারিক ইংরেজী জানতে হবে।
*বেতন ও অন্যান্য সুবিধাদিঃ
প্রার্থীরা দেশের যে কোন স্থান থেকে নিজেদের বাড়িতে বসে কাজ করতে পারবেন
এবং পছন্দ অনুযায়ী শিফট বেছে নিতে পারবে। শিফট ও ঘন্টা হিসেবে পারিশ্রমিক
নির্ধারিত হবে।
*শিফট ও প্রতি ঘন্টায় পারিশ্রমিক তালিকাঃ
১।সকাল ১০টা-দুপুর১টা (প্রতি ঘন্টা ১২০ টাকা সপ্তাহে ৭ দিন)
২। দুপুর১টা-বিকাল ৪টা (প্রতি ঘন্টা ১২০ টাকা সপ্তাহে ৭ দিন)
৩। বিকাল ৪টা-সন্ধ্যা৭টা (প্রতি ঘন্টা ১০০ টাকা সপ্তাহে ৭ দিন)
৪। সন্ধ্যা৭টা-রাত১০টা (প্রতি ঘন্টা ১০০ টাকা সপ্তাহে ৭ দিন)
৫। রাত১০টা- রাত১ টা (প্রতি ঘন্টা ১০০ টাকা সপ্তাহে ৭ দিন)
একজন সর্বোচ্চ এক শিফটে কাজ করতে পারবে। প্রার্থীরা Corporate office: 15/2, Box-culvert Road, Paltan, Confidence Tower, 7 & 8 Floor, Dhaka-1200. এই ঠিকানাই, অথবা ই-মেইলের মাধ্যমে [email protected] এই ঠিকানাই জমা দিন ।
Powered by- https://www.Bikroy.com/ https://www.bdjobs.com
____________________________________________
Thanks-
Corporate office: 15/2, Box-culvert Road, Paltan, Confidence Tower, 7 & 8 Floor, Dhaka-1200.
Call: +8801535787498
Website: http://www.rad.com
RAD Network & Telecommunication Technology Ltd.
1 Answers
বর্তমান সময়ে চাকুরি পাওয়াটা সোনার হরিণের মতোই দুরূহ সেটা কি আপনি জানেন না?? যে বাংলাদেশে অনেক গ্যাজুয়েট সম্পন্ন করা ছেলেমেয়ের চাকুরী হচ্ছেনা সে বাংলাদেশে মাত্র এসএসসি পাশেই এত সুন্দর চাকুরীর প্রোপোজাল দেখেও বুঝলেন না?? আসলে আমরা আমাদের ভুলের কারণেই ধরা খাই । যা হবার তো হয়েই গেছে এখন আর ভেবে লাভ নাই । কোন কিছু করারও নাই । আপনি সর্বোচ্চ থানা-পুলিশ করতে পারেন , প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা করতে পারেন কিন্তু এতে ততটা সুফল পাবেন বলে আমার মনে হয়না । বরং আরো বেশ কিছু টাকা ও সময় নষ্ট হবে । তবে আপনার খুব ক্লোজ কেউ যদি পুলিশ বা র্যবে থাকে তবে তার সাথে পরামর্শ করে দেখতে পারেন । এছাড়া আর কোন ভালো ওয়ে নাই । সকলের উদ্দেশ্যে বলছি । কোথাও চাকুরির জন্য আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে যাচাই করে আবেদন করবেন । যদি কোন চক্র আপনাকে চাকুরি দেয়ার পূর্বে বা পরে কোনভাবে টাকা চায় তবে বুঝে নিবেন এরা প্রতারক আপনাকে চাকুরি দিবেনা বরং আপনার কাছে থেকে টাকা খাওয়ার জন্য ফাঁদ তৈরী করে রেখেছে ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy