2 Answers
জাতিসংঘ হলো বিশ্বের প্রায় ২০০ স্বাধীন রাষ্ট্র নিয়ে গঠিত একটি সংঘ । আর ইউরোপীয় ইউনিয়ন হলো ইউরোপের পার্লামেন্ট ।
জাতিসংঘ হলো বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গড়ে ওঠা একটি আন্তর্জাতিক সংস্থা৷ ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর ৫১টি রাষ্ট্রের সনদ স্বাক্ষর করার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ৷ আমেরিকার নিউইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত৷ বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩৷ সর্বশেষ সদস্য রাষ্ট্র দক্ষিন সুদান৷ বাংলাদেশ ১৯৭৪ সালে জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়৷
ইউরোপীয় ইউনিয়ন (EU) হলো ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট৷ বর্তমানে এর সদস্য সংখ্যা ২৮৷ ১৯৫৭ সালের ২৫শ মার্চ ইউরোপীয় ইউনিয়ন সৃষ্টি হয়৷ এর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস এ অবস্থিত৷