৫ ভরি গহনা আছে আমার,এটার কি যাকাত আসবে?

ছোট বড় সব মিলিয়ে প্রায় ৫ ভরি গহনা আছে আমার। এছাড়া আর কিছুই নেই আমার নিজস্ব বলে।আমার স্বামীর ঢাকায় তিন তলা বাড়ি এবং ব্যবসা আছে কিন্তু এসবের এক পয়সাও আমার হাতে আসে না। এখন  আমার গহনার কি যাকাত দিতে হবে?  দিতে হলে কি পরিমান দিতে হবে জানাবেন। 
2961 views

3 Answers

সাড়েসাত তোলা স্বর্ন বা সাড়ে বায়ান্ন তোলা রুপার বেশি সম্পদ থাকলে আপনাকে যাকাত দিতে হবে

2961 views Answered

না আপনার উপর যাকাত ফরজ হয়নি । কারণ যাকাত ফরজ হওয়ার শর্ত হলো আপনার কাছে সাড়ে সাত ভরি সোনা এক বছর সময় ধরে জমা থাকলে তার ওপর যাকাত দিতে হবে ।

2961 views Answered

স্বর্ণের মধ্যে যাকাত ফরজ হবে যদি উহা নেসাব পরিমাণ হয়। স্বর্ণের যাকাতের নিসাব হলো ২০ মিসকাল বা সাড়ে ৭ ভরি। সাড়ে ৭ ভরির কম হলে যাকাত ফরজ হবে না। সুতরাং আপনার কাছে যেহেতু ৫ ভরি স্বর্ণ আছে তাই যাকাত দিতে হবে না। কারো কাছে যদি ৭.৫ ভরি বা তার থেকে বেশি পরিমান স্বর্ণ অথবা ৫২.৫ ভরি বা তার থেকে বেশি পরিমান রূপা পূর্ণ এক চন্দ্র বছর জমা থাকে, তাহলে তাকে সেটার মোট মূল্যের ৪০ ভাগের ১ ভাগ বা, শতকরা ২.৫ টাকা 'প্রতি ১০০ টাকায় ২.৫ টাকা' হারে যাকাত দিতে হবে।

2961 views Answered

Related Questions

Next steps