1 Answers

আমরা জানি যে, সিঙ্গেল ফেজ মোটরে মূলত এসি পাওয়ার সাপ্লাই করা হয়ে থাকে। যখন এর মধ্যে এসি সাপ্লাই দেওয়া হয়ে থাকে তখন এর মধ্যে অল্টারনেটিং চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। কিন্তু চুম্বক ক্ষেত্র থ্রী ফেজ মোটরের মত সিনক্রোনাস গতিতে ঘুরবে না। এর কারন হলো অর্ধ পজিটিভ সাইকেল দ্বারা সৃষ্টি টর্ক ও অর্ধ নেগেটিভ সাইকেল দ্বারা সৃষ্টি টর্ক সমান ও বিপরীতমুখি হয়ে থাকে। এর ফলে দুটি টর্কের মিলিত মান শূন্য হয় বলে মোটর ঘুরতে পারে না। সিঙ্গেল ফেজ মোটর মূলত এই কারনে ক্যাপাসিটর ব্যবহার করা হয় ফলে ফেজ এঙ্গেল পার্থক্য (Difference) সৃষ্টি হয় যাতে টর্ক পার্থক্য (Difference) হয়। এর ফলে মোটর ঘুরতে পারে। এই জন্য আমরা বাসাবাড়িতে যে ফ্যান ব্যবহার করি বা বাসাবাড়িতে পানি উঠানোর জন্য যে মোটর ব্যবহার করে তাতে ক্যাপাসিটর লাগে।

3723 views Answered

Related Questions

Next steps