মাসিক বেতন কত?

নটরডেম কলেজ (মতিঝিল) কি সরকারি? না হলে মাসিক বেতন কত? আবেদনের নূন্যতম রেজাল্ট কত? (2019,ssc সাইন্স)
3871 views

1 Answers

(১) ঢাকার মতিঝিলে অবস্থিত নটরডেম কলেজ বেসরকারি। (২) সাইন্সের মাসিক বেতন ১০০০ টাকা। কমার্সের মাসিক বেতন ৮০০ টাকা। (৩) গত বছরের সার্কুলার অনুযায়ী নটরডেম কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চাইলে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫.০০ থাকতে হবে। এসএসসিতে সাইন্স ছিল এমন কেউ নটরডেম কলেজে কমার্সে ভর্তি চাইলে এসএসসিতে জিপিএ কমপক্ষে ৪.৫০ পেতে হবে। এসএসসিতে সাইন্স ছিল এমন কেউ নটরডেম কলেজে অার্টসে ভর্তি হতে চাইলে এসএসসিতে কমপক্ষে ৩.৫০ পেতে হবে।

3871 views Answered

Related Questions

Next steps