জীববিজ্ঞানে সৃজনশীল কতো বড় করে লিখব?
1 Answers
এটা বিজ্ঞানের অংশ।তাই বিজ্ঞানে কিছু বানিয়ে লিখতে পারবেন না।আর বানিয়ে লিখলেও লাভ নেই কোনো টিচারই নম্বর দিবেন না।বিজ্ঞানের প্রশ্নে যেটুকু প্রশ্নে করা হয়েছে আপনি সেটুকুই লিখবেন। আপনি প্রশ্নের উত্তর কত বড় লিখবেন সেটা বড় কথা নয়।বড় কথা হলো প্রশ্নে যা চাওয়া হয়েছে তা আপনার লেখাতে আছে কি না।তবুও কোনো প্রশ্নের উত্তর মানসম্মত ভাবে দিতে গেলে তার হাইট টাও বেশ জরুরী।তাই 'ক' নাম্বার প্রশ্নের উত্তর ১ লাইনে অর্থাৎ ১ টি দাড়ির মধ্যে রাখতে চেষ্টা করবেন। 'খ' নাম্বারের উত্তরটি কমপক্ষে অর্ধেক পৃষ্ঠা দিতে চেষ্টা করবেন। আর 'গ' ও 'ঘ' নাম্বারের উত্তরটি কমপক্ষে ১ পৃষ্ঠা করে লিখার চেষ্টা করবেন।। কিন্তু মনে রাখবেন প্রশ্ন অনুযায়ী তত্ত্ব আপনার উত্তরে আছে কিনা।আবার কোনো কোনো প্রশ্নের উত্তর খুবই সংক্ষিপ্ত হয় সেসব প্রশ্নের উত্তর ভূলেও বেশি বড় করে লিখতে যাবেন না।।। আর থাকলো মুখস্থ করার বিষয়টা। আপনার পক্ষে সবচেয়ে ভালো হয় যদি কোনো অধ্যায় গুরুত্বপূর্ণ তথ্যগুলো ধারাবাহিক ভাবে নোট করেন।এতে আপনার মূখস্থ করতে সুবিধা হবে।আর হ্যাঁ না বুঝে মুখস্থ না করাই ভালো।এটা জাস্ট সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy