আমি গেম ডেভলপমেন্ট করতে চাই?
1 Answers
প্রথমত গেম তৈরির কোডিং শিখতে প্রতিটা পোগ্রামিং ৬ মাস করে সময় লাগতে পারে। ২য়ত মেধা মেধাই দেশ দিয়ে মেধা বিচার হয় না। পড়া লেখা ছাড়া ঠিক হবে না। আপনার বেসরকারি ভাবে এই কাজ চালিয়ে যান সাথে পড়াটাও ভবিষ্যৎে আরো ভালো গেম ডেভলপার হতে পারবেন।
গেম ডেভলপমেন্ট করতে
গেম অন্য সব সফটওয়্যার এর মতই একটি এডিটর দিয়ে কাজ করতে হয়। গেমের ক্ষেত্রে একে বলা হয় গেম ইঞ্জিন। আমার মতে খুব সহজ, ওপেন সোর্স আর বিশাল কমিউনিটির গেম ইঞ্জিন হলো UNITY 3D. এছাড়াও UNREAL, CRY Engine এগুলো জনপ্রিয়। আর প্রোগ্রামিং ল্যাংগুয়েজের মধ্যে কাজে লাগবে C# এবং JavaScript. গেম প্রোগ্রামিং অন্যান্য সফটওয়্যার প্রোগ্রামিং বা প্রব্লেম সলভিং এর চেয়ে একটু ডিফারেন্ট। কাজ করতে করতে আয়ত্বে এসে যাবে ইন শা আল্লাহ। ১ টা গেম এ বেসিক্যালি ৩ টা ভাগ থাকে। ১) গেম ডিজাইন ২) গেম আর্ট ৩) গেম প্রোগ্রামিং গেম ডিজাইন বলতে মুলত বুঝায় আপনার গেম এর স্টোরি, ক্যারেকটার কেমন হবে, ওয়েপন কেমন হবে, এনভায়রনমেন্ট কেমন হবে এসব। এগুলো একটা ডক করে ফেলতে হবে। এটাকে জিডিডি(গেম ডেভেলপমেন্ট ডক) বলে। গেম আর্ট হলো ক্যারেক্টার, ওয়েপন আর এনভায়রনমেন্ট এর 3D ডিজাইন। আর এগুলো বানানোর জন্যে আপনাদের ব্যাবহার করতে হবে 3D Studio Max, Maya, Blender. এগুলো ছাড়াও আরো অনেক আছে। কিন্তু এগুলো অনেক পপুলার। তারপরে হচ্ছে গেম প্রোগ্রামিং। আপনাকে C# অথবা JavaScript এর উপর মোটামোটি জ্ঞ্যান থাকতে হবে। আপনি ইচ্ছা করলে ইঞ্জিন এর এডিটর ব্যাবহার করতে পারেন, অথবা সবচেয়ে ভালো হয় যদি Visual Studio ব্যাবহার করতে পারেন। ক্রেডিট -- মুহাম্মাদ আসিফ উল ইসলাম
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy