কি করলে আমি গনিত আর ইংরেজিতে ভালো নম্বর পাবো?
6 Answers
গনিত ও ইংরেজি মুখস্থের জিনিস নয়। তাই এগুলো মনে রাখার জন্য অবশ্যই আপনাকে কিছু কাজ করতে হবে- অনেকেই সাজেশন দিবে রাতে এত ঘন্টা অত ঘন্টা পড়ুন। আসলে এখানে ঘন্টার কোন কথা না। আসলে আপনি কতক্ষণ পড়েন সেটা আপনার মন মানসিকতার উপর নির্ভরশীল যাকে বলতে পারেন ইচ্ছার উপর।পড়ার সময় অবশ্যই মনোযোগ চাই।বাহিরের কথা বলতে গেলে অবশ্যই একজন ভালো শিক্ষকের কাছে পড়বেন। আর তার দেওয়া বাড়ির কাজ আগে করেন। আর শিক্ষক যা শেখাবে তাই নোট করবেন। গণিতের কথা বলতে গেলে - গণিত যত প্রাকটিস করবেন তত ভালো পাড়বেন।
গণিত এবং ইংরেজীর পেছনে বেশি ষময় দিবেন।বেশি বেশি অঙ্ক কষবেন।যেগুলোতে সমস্যা হবে শিক্ষকের সহায়তা নিবেন। কেননা,গণিতের ক্ষেত্রে চর্চাই সব।আর ইংরেজীর গ্রামারটিক্যাল প্রবলেমগুলো সলভ করবেন।পাশাপাশি বেশি করে শব্দার্থ শিখবেন।আর,হাল ছাড়বেন না।তাহলেই আপনি গণিত এবং ইংরেজীতে ভালো করতে পারবেন।
গনিত ও ইংরেজি মুখস্থের জিনিস নয়। এগুলো আপনি যত চর্চা করবেন তত ভাল করবরন। আপনে গনিতের বিভিন্ন সুত্র জানতে হবে। ইংরেজির বিভিন্ন রুল জানতে হবে। এর সঠিক ব্যবহার করা শিখতে হবে। তবেই আপনি এগুলো ভাল পারবেন।
বেশি বেশি প্র্যাকটিস এবং বুঝে বুঝে পড়া ছাড়া গণিত ও ইংরেজিতে ভালো করার কোন উপায় নেই । তাই মুখস্ত করবেন শুধু নিয়মগুলো ।কিন্তু প্রশ্ন বুঝে বুঝে নিয়ম অনুসারে জবাব লিখতে হবে । অনুশীলন করার সময় দক্ষ সহযোগী রাখলে ভালো হয় । আপনি চেষ্টা চালিয়ে যান ,ইংরেজিতে বানান ভুল কম করবেন ও হাতের লেখা যতটা সম্ভব সুন্দর করুন ,ইনশাল্লাহ ভালো নম্বর পাবেন।
যে দুইটা সাবজেক্টের নাম বলেছেন এই দুইটাতেই প্রচুর প্র্যাকটিস দরকার। আপনার ভালো না পারার কারণ আগে ফাকি দিয়েছেন। এখন অন্যদের চেয়ে বেশী প্র্যাকটিস করতে হবে, তাহলে অতীতের ব্যার্থতা ঢেকে যাবে। বুঝে বুঝে পড়ার আর অংক করার চেষ্টা করবেন প্রতিদিন-নিয়ম করে কয়েক ঘন্টা, আশা করি ৬ মাস পরে ফলটা দেখতে পাবেন।