এস ই ও করে কি কি উপায়ে আয় করা যায়?

এস ই ও করলে কি অনেক ভালো ইনকাম হয় ? কত হতে পারে প্রতি মাস এ ?
2810 views

2 Answers

আপনি যখন আপনার ওয়েবসাইটটি গুগলে র্যাংকিং করাবেন তখন আপনি গুগল থেকে অরগানিক ট্রাফিক পেতে থাকবেন। এই অরগানিক ট্রাফিকগুলো কিছু জানতে, না হয় কিছু কিনতে গুগলে সার্চ করে।অর্থাৎ আপনি যদি আপনার ওয়েবসাইট টি গুগলে র্যাংকিং করাতে পারেন তাহলে আপনি সহজেই আপনার প্রোডাক্ট বিক্রি এবং এখান থেকে আপনি বিভিন্নভাবে ইনকাম করতে পারবেন।যেমন- গুগল এডসেন্স,এফিলিয়েট,সিপিএ ইত্যাদি। এছাড়াও আপনি বিভিন্ন কম্পানির ওয়েব সাইটের এস ই ও করে ইনকাম করতে পারেন।

2810 views Answered

তিনভাবে আয় করা যায়-

  1. নিজের ব্লগের মাধ্যমে
  2. অন্যদের সেবা প্রদানের মাধ্যমে
  3. এফিলিয়েট মার্কেটিং করে

১. নিজে ব্লগ তৈরি করে সেখানে বিভিন্ন আর্টিকেল লিখে রাখবেন। ভালো ভিজিটর পেলে গুগোল এডসেন্স এর এড দেখিয়ে আয় করতে পারবেন। 

২. এস ই ও সেবা বিক্রি করা যায়। বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে নিজের যোগ্যতার বিবরণী দিয়ে আপনি এই সেবা অন্যদের কাছে বিক্রি করতে পারবেন। এস ই ও এর জন্য বিশেষভাবে সেরা দুটি সাইট হচ্ছে- Seoclerks এবং Fiverr

3. এফিলিয়েট মার্কেটিং বেশ জনপ্রিয় একটি প্রাকটিস। আপনি এমাজন বা, অন্যান্য ওয়েবসাইটের প্রডাক্ট এর বর্ণনা দিয়ে ওয়েবসাইট তৈরি করে সেই পেজগুলোর এস ই ও এর মাধ্যমে এগুলো বিক্রি করতে পারলে কমিশন পাবেন। 

এই মুহুর্তে আর কিছু মনে আসছে না। 

2810 views Answered

Related Questions

Next steps